সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুপকুমারের সরলতার সামনে শেষমেশ ধরা দিতে বাধ্য হয়েছিল তরুণ মজুমদারের ‘ঠগিনী’৷ কিন্তু সুবোধ ঘোষের গল্পের সঙ্গে বাস্তবের বেশ ফারাক৷ আর তাই ১১ জন স্বামীকে সর্বস্বান্ত করে দিব্যি ছিল বাস্তবের ‘ঠগিনী’৷ তবে শেষমেশ পুলিশের জালে পাকড়াও হল সে৷
পাত্রী সুন্দরী৷ সেই ফাঁদে পা দিতে পুরুষ দেরি করত না৷ বিশেষত বিয়ে নিয়ে যাঁরা বিপর্যস্ত তাঁরাই এই আগুনে ধরা দিতেন৷ ডিভোর্সি বা গায়ের রঙের জন্য সাধারণ পাত্রীরা যাঁদের পছন্দ করত না, তাঁরাই সুন্দরী কন্যার সান্নিধ্য পেয়ে কৃতার্থ বোধ করতেন৷ সেখান থেকেই গোলযোগের সূত্রপাত৷ সাত পাকে বাঁধা পড়তে বিশেষ সময় লাগত না৷ সুন্দরী বউ বেশ কিছুদিন সুখে সংসার করত৷ তারপর কোনও একদিন শেষপাতে মিশিয়ে দিত ঘুমের ওষুধ৷ অতঃপর টাকাকড়ি, গয়না নিয়ে চম্পট৷ একাধিকবার এ কাজ করেছে সে৷ কিন্তু কেউই পুলিশের দ্বারস্থ হয়নি৷ তাই খোঁজও পড়েনি৷ কিন্তু শেষ পর্যন্ত কোচির এক বর লরেন জাস্টিন অভিযোগ জানায়৷ শুরু হয় তদন্ত৷ মাসদুয়েক পর ঠগিনীর নাগাল পায় পুলিশ৷ নয়ডা ও কেরল পুলিশের যৌথ অভিযানেই ধরা পড়ে সে৷ জানা যাচ্ছে, শুধু কেরলেই আরও তিনজনকে এইভাবে বিয়ে করেছিল ওই মহিলা৷ তার সঙ্গে গ্রেফতার হয় তার স্যাঙাতরাও৷
জানা যাচ্ছে, আসলে ইনদওরের বাসিন্দা ওই মহিলা৷ পাত্রদের সম্পর্কে রীতিমতো গবেষণা করেই এ কাজ করত সে৷ তবে নিজের সম্পর্কে এ অভিযোগ অস্বীকার করেছে ওই মহিলা৷ তার দাবি, বিয়ে ঠিকঠাক ছিল না বলেই, সম্পর্ক ছেড়ে বেরিয়ে এসেছিল সে৷ তবে প্রত্যেকটা বিয়ের ক্ষেত্রেই কি এই অজুহাত টিকবে! আপাতত পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷
ছবি-প্রতীকী
সর্বশেষ খবর
-
সৌদির অস্ত্রবাহী জাহাজে হাউথির হামলা, ‘বাব আল-মান্দেবে’ ৩ পাকিস্তানি-সহ ৬ জনের মৃত্যু
-
কেকেআর নয়, ভারত অধিনায়ককে সরিয়ে গুজরাটে ফিরতে চান হার্দিক! রাজি হল পুরনো দল?
-
প্রবল বৃষ্টিতে মুম্বইয়ের ধস! ঘুমের মধ্যেই চাপা পড়ে মৃত ২, এখনও ধ্বংসস্তূপে আটকে বহু
-
বেহাল রাস্তা, ভারী বৃষ্টিতে দুর্ভোগ গাড়ি-বাইক চালকদের! সমাধানে ১৮ কোটি বরাদ্দ রাজ্যের
-
শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণাবর্ত, দুর্যোগে তোলপাড় হবে দক্ষিণবঙ্গ! ভাসবে কলকাতাও?