Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৯ জুলাই ২০২৬

ধরনায় বসেছিলেন নেতা, পাঁজাকোলা করেই তুলে নিয়ে গেল পুলিশ

কেন জানেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৫, ২০১৭, ০৯:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৫, ২০১৭, ০৯:০৯

options
link
ধরনায় বসেছিলেন নেতা, পাঁজাকোলা করেই তুলে নিয়ে গেল পুলিশ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্তব্যরত পুলিশকে শাসিয়েছিলেন৷ এই অভিযোগে মামলা দায়ের হয়েছিল তাঁর বিরুদ্ধে৷ যার প্রতিবাদে বসেছিলেন ধরনায়৷ কিন্তু শেষ রক্ষা হল না৷ আক্ষরিক অর্থেই পাঁজাকোলা করে প্রাক্তন কংগ্রেস সাংসদ ভি. হনুমন্ত রাওকে তুলে নিয়ে গেল তেলেঙ্গানা পুলিশে৷ দেখুন সেই ভিডিও৷

[যাকে গুলি করেছিলেন, সেই মাও নেতারই প্রাণ বাঁচালেন আইপিএস]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিছুদিন আগে তেলেঙ্গানা বিধানসভার মিডিয়া পয়েন্টে যাচ্ছিলেন প্রবীণ কংগ্রেস নেতা৷ সেই সময় তাঁকে বাধা দেন কর্তব্যরত অ্যাডিশনাল ইন্সপেক্টর পি সুধাকর৷ বলেন, ওই স্থান শুধুমাত্র নির্দিষ্ট কিছু ব্যক্তিত্বদের জন্য সংরক্ষিত৷ এতেই চটেন প্রাক্তন সাংসদ৷ প্রকাশ্যে পুলিশকর্মীকে শাসাতে থাকেন৷ ভাইরাল হয় সেই ভিডিও৷

[ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, বরখাস্ত হলেন হায়দরাবাদের ট্রাফিক পুলিশকর্মী]

এরপরই এফআইআর দায়ের করা হয় নেতার বিরুদ্ধে৷ এর প্রতিবাদে গলায় মালা পড়ে ধরনায় বসে পড়েন ভি. হনুমন্ত রাও৷ কিন্তু খুব একটা কাজে আসেনি সেই প্রতিবাদ৷ পুলিশ এসে পাঁজাকোলা করেই তুলে নিয়ে যায় নেতাকে৷ পরে অবশ্য বুঝিয়ে-সুঝিয়ে গাড়িতে তোলা হয়৷ জিজ্ঞাসাবাদের জন্যই নিয়ে যাওয়া হয়েছে তাঁকে৷

[পাকিস্তান ও বাংলাদেশ সীমান্ত সিল করবে ভারত: রাজনাথ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.