সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতবর্ষের ইতিহাসে প্রথম এমনটা হল৷ ভোট শেষ হয়ে যাওয়ার পর কোনও নির্বাচন কেন্দ্রের ভোট বাতিল করল নির্বাচন কমিশন৷ শনিবার কমিশন থেকে বিবৃতি দেওয়া হয়, তামিলনাড়ুর দুটি বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে৷ কারণ, দুই জায়গাতেই টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ প্রমাণিত হয়েছে৷
এর আগেও আরভকুরিচি ও তাঞ্জাভুর বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণের তারিখ ১৬ মে থেকে ২৩ মে করা হয়েছিল৷ পরে মে মাসের ২১ তারিখে তা আরও পিছিয়ে জুন মাসের ১৩ তারিখ করা হয়৷ ততদিনে তামিলনাড়ুর বিধানসভা ভোটে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে দ্বিতীয়বার ক্ষমতায় চলে এসেছেন জয়ললিতা৷
নির্বাচন কমিশনের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি, পিএমকে-র মতো দল গুলি৷ কমিশনের দাবি, এই প্রথম নির্বাচনের পর বাতিল করে হয়েছে কোনও কেন্দ্রের ভোটগ্রহণ৷ পর্যবেক্ষকদের রিপোর্ট ও প্রমাণের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
সর্বশেষ খবর
-
নিজ ভূমেই বর্ণবৈষম্য! ‘সংঘ ঘৃণা ছড়াচ্ছে’, ভগবতের সফরের মাঝেই তোপ মার্কিন কমিশনের
-
‘যাঁরা ভাবেন ভারতে মুসলিমদের ঠাঁই নেই তাঁরা হিন্দুই নন’, আমেরিকায় বললেন মোহন ভাগবত
-
উত্তর-পূর্ব ভারতে রূপকথার সফর, আইআরসিটিসির বিশেষ ট্যুর প্যাকেজ ‘গ্রিন এস্কেপ’, জানুন খুঁটিনাটি
-
পরিবর্তনের বাংলায় পুজোর থিমে রাষ্ট্রবাদ থেকে মহাকাব্য, জোর ধর্মীয় আচার-রীতিতে
-
সৎ বাবাদেরও রয়েছে পূর্ণ পিতৃত্বের অধিকার, ঐতিহাসিক রায় কলকাতা হাই কোর্টের