সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাতিল নোটে লেনদেন রুখতে আরও কঠোর হচ্ছে কেন্দ্র৷ এবার পুরনো নোট জমা দেওয়ার ক্ষেত্রে নজর ১০,০০০-এর বেশি লেনদেনে৷ যে কেউ বাতিল নোট জমা দিতে পারবেন ১০ টি৷ তার বেশি হলে জরিমানা হতে পারে পাঁচ গুন৷ ৩০ ডিসেম্বরের আগেই এই অর্ডিন্যান্স জারি করতে পারে বলে সূত্রের খবর৷
পুরনো নোট জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা ৩০ ডিসেম্বর পর্যন্ত৷ তারপর বাতিল নোট সরাসরি রিজার্ভ ব্যাঙ্কে জমা দেওয়া যেতে পারে৷ সেক্ষেত্রে গ্রেস পিরিয়ড বা সময়সীমা আর একটু বাড়ানো হতে পারেও বলে জানা যাচ্ছে৷ কিন্তু এক্ষেত্রে কঠোর হচ্ছে কেন্দ্র৷ পুরনো নোটে ১০,০০০-এর বেশি জমা পড়লে জরিমানার মুখে পড়তে হতে পারে৷ তার পরিমাণ প্রায় ৫ গুন৷ কেন্দ্রের সিদ্ধান্ত, যে কেউ পুরনো নোট ১০টি জমা দিতে পারেন৷ কিন্তু তার বেশি হলেই জরিমানা ধার্য করা হবে৷
এই অর্ডিন্যান্সে সায় দিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের সেন্ট্রাল বোর্ডের ডিরেক্টররাও৷ বাতিল নোট জমা দেওয়ার সাধারণ সময়সীমা পেরনোর আগেই এই অর্ডিন্যান্স জারি হতে পারে৷ ফলে এখন ১০ টির বেশি পুরনো নোট কোনও ব্যক্তির কাছে থাকা, জমা দেওয়া বা তাতে কোনওরকম লেনদেন চালানো রীতিমতো অপরাধ হিসেবে গণ্য হবে৷
বাতিল নোটের লেনদেন আটকাতে অ্যাকাউন্টপিছু একবারই ৫০০০ টাকা জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ কিন্তু পরে তা বাতিল করে দেওয়া হয়৷ এখনও বিভিন্ন মন্দিরে বাতিল নোট জমা দিয়ে করের হাত থেকে নিষ্কৃতী পাওয়ার খবর আসছে৷ এবার তা রুখতেই এই নয়া ভাবনা কেন্দ্রের৷
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’