সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রহস্যজনকভাবে মৃত্যু হল প্রীতি জিন্টার ভাই নীতিন চৌহানের৷ শুক্রবার সকালে শিমলায় নিজের বাড়ির সামনের রাস্তায় গাড়ির ভিতর থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন প্রীতির ভাই৷ মৃতের গাড়ি ও বাড়ি থেকে উদ্ধার হয়েছে দু’টি সুইসাইড নোট৷ যাতে নিজের মৃত্যুর জন্য স্ত্রী ও স্ত্রীর পরিবারকেই দায়ী করে গিয়েছেন নীতিন৷
সম্পর্কে প্রীতির খুড়তুতো ভাই হন নীতিন৷ ঘটনাস্থল থেকে একটি পিস্তলও উদ্ধার হয়েছে৷ পুলিশের অনুমান, নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে শুট করেন নীতিন৷ তাঁর লেখা দু’টি সুইসাইড নোটই চার পাতার৷ যাতে নীতিন লিখে গিয়েছেন কীভাবে তাঁর স্ত্রী ও পরিবার তাঁকে মানসিক নির্যাতন করেছে৷ যার জন্য তিনি এই চরম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন৷ তাঁকে নিজের ছেলের সঙ্গেও দেখা করতে দেওয়া হত না বলে অভিযোগ৷
নীতিনের মায়ের কথায়, বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন ৩৮ বছরের যুবক৷ সন্ধে পর্যন্ত ছেলের সঙ্গেই ছিলেন তিনি৷ মাঝরাতে এসে ছেলেকে না দেখতে পেয়ে তিনি ভেবেছিলেন ছেলে হয়তো লং ড্রাইভে গিয়েছে৷ ফিরে আসবে৷ কিন্তু ফিরে আর তিনি আসেননি৷
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ পিস্তলটিও ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে৷ পুলিশ সূত্রে খবর, নীতিনের পরিবারের পিস্তল রাখার কোনও লাইসেন্স ছিল না৷ কোথা থেকে নীতিন এই পিস্তল পেল, তা খতিয়ে দেখছে পুলিশ৷ প্রয়োজনে তাঁর স্ত্রী ও স্ত্রীর পরিবারকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
রাস্তার মাঝে মারাত্মক কাণ্ড! প্রতারকের খপ্পরে স্ট্যান্ড আপ কমেডিয়ান অভিজিৎ, ভাইরাল ভিডিও
-
‘ওকে পথ থেকে সরাও’, প্রেমিকের সঙ্গে স্ত্রীর হোয়াটসঅ্যাপ চ্যাট পড়ে থ স্বামী! স্ক্রিনশট নিয়ে দ্বারস্থ পুলিশের
-
আইএসএল থেকে নাম তোলায় অথৈ জলে জামশেদপুর ফুটবলাররা, কী বলছেন টাটা অ্যাকাডেমির ৩ প্রাক্তনী?
-
প্রেমিকার হাত ধরেও বিকিনি পরা লাস্যময়ীর দিকে নজর! ভাইরাল মিম মনে করালেন বিশ্বকাপ সেরা রড্রি!
-
পাহাড় ভেঙে বিচ্ছিন্ন হতে পারে উত্তরবঙ্গ! উত্তরের ‘লাইফ লাইন’ ২০ মাইল নিয়ে উদ্বিগ্ন ভূতত্ত্ববিদরা