সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ৫ শতকের অপেক্ষার অবসান। অযোধ্যায় বহুপ্রতীক্ষিত রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠা আজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) হাত ধরেই ‘ভব্য’ রামমন্দিরে প্রতিষ্ঠিত হবেন রামলাল। তার আগে সোশাল মিডিয়ায় শুভেচ্ছা বিনিময় করলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
রামমন্দির উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়েছে রাষ্ট্রপতি মুর্মুকেও (Draupadi Murmu)। তিনি সোমবারের প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে সম্ভবত থাকছেন না। তবে মাহেন্দ্রক্ষণের আগে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে মন্দির উদ্বোধনের কন্য শুভকামনা জানিয়েছেন রাষ্ট্রপতি। মোদি যেভাবে ১১ দিন ধরে সংযম পালন করে মন্দির উদ্বোধনের সব আচার পালন করছেন, সেটার জন্য শুভকামনাও জানিয়েছেন রাষ্ট্রপতি।
[আরও পড়ুন: রামমন্দির উদ্বোধনের আগে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির, কী জবাব দিলেন মোদি?]
অযোধ্যার মন্দির উদ্বোধন মহোৎসবকে ‘ভারতের চিরন্তন আত্মার বহিঃপ্রকাশ’ বলে চিঠিতে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে রাষ্ট্রপতির বক্তব্য, “আপনি ১১ দিন ধরে যা ব্রতপালন করছেন, তা শুধু পবিত্র আচারই নয়, প্রভু শ্রীরামের প্রতি আত্মত্যাগ এবং তাঁর কাছে আত্মসমর্পণ করাও। গান্ধীজিও ভগবান রামের বড় ভক্ত ছিলেন।” মন্দির উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি।
राष्ट्रपति द्रौपदी मुर्मु ने अयोध्या धाम में श्री राम मंदिर में प्राण प्रतिष्ठा की पूर्व संध्या पर प्रधानमंत्री श्री @narendramodi को पत्र भेजा। pic.twitter.com/pBrcLIbASa
— President of India (@rashtrapatibhvn) January 21, 2024
माननीय @rashtrapatibhvn जी,
अयोध्या धाम में राम लला की प्राण-प्रतिष्ठा के पावन अवसर पर शुभकामनाओं के लिए आपका बहुत-बहुत आभार। मुझे विश्वास है कि यह ऐतिहासिक क्षण भारतीय विरासत एवं संस्कृति को और समृद्ध करने के साथ ही हमारी विकास यात्रा को नए उत्कर्ष पर ले जाएगा। https://t.co/GdPmx6cluS
— Narendra Modi (@narendramodi) January 21, 2024
[আরও পড়ুন: রামমন্দিরের তহবিলে অনুদান দিলেই মিলতে পারে করছাড়, জেনে নিন কীভাবে?]
সেই শুভকামনার জবাবও দিয়েছেন প্রধানমন্ত্রী। সোশাল মিডিয়ায় মোদি লিখেছেন, “রামলালার (Ramlala) প্রাণপ্রতিষ্ঠা উৎসবে শুভকামনার জন্য আপনাকে ধন্যবাদ। আমার বিশ্বাস, এই ঐতিহাসিক মুহূর্ত ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে। এই অনুষ্ঠান দেশের উন্নয়নের যাত্রাকে পৌঁছে দেবে নতুন উচ্চতায়।” তাৎপর্যপূর্ণভাবে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুজনেই এই মুহূর্তকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন।
সর্বশেষ খবর
-
জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম
-
৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি! রেলমন্ত্রীর বুলেট ট্রেন ঘোষণায় খুশির হাওয়া উত্তরে
-
রক্তারক্তি কাণ্ড! হাসপাতালে অশোক ভট্টাচার্য, কেমন আছেন বর্ষীয়ান সিপিএম নেতা?