শিক্ষিত সমাজ তৈরির প্রথম পদক্ষেপই হল সঠিক শিক্ষা ব্যবস্থার উপস্থিতি৷ এই শিক্ষা ব্যবস্থাকে আবার সঠিক পথে চালিত করেন শিক্ষকরাই৷ এমনটাই মনে করেন তিনি৷ শিক্ষক দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদেরও এই পাঠই দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷
একদিনের জন্য নিজের অর্ধশতাব্দী পুরনো পেশায় ফিরলেন দেশের সর্বোচ্চ নাগরিক৷ দিল্লির রাজেন্দ্রপ্রসাদ সর্বোদয়া বিদ্যালয়ের শেণিকক্ষে শিক্ষার্থীদের ক্লাস নেন তিনি৷ একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের রাজনীতি, ইতিহাস সহ নানা বিষয়ে পাঠদান করেন রাষ্ট্রপতি৷ রাষ্ট্রপতির এই পাঠদান সরাসরি সম্প্রচার করা হয় সংবাদ মাধ্যমগুলিতে৷ প্রণববাবু নিজেও টুইট করে সকলকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানান৷
Good wishes to entire teaching community for their dedication & commitment to the great cause of educating our youth #PresidentMukherjee
— President of India (@RashtrapatiBhvn) September 5, 2016
এদিন শিক্ষকদেরও ডিজিটাল ইন্ডিয়ার সঙ্গে তাল মিলিয়ে চলার পরামর্শ দেন রাষ্ট্রপতি৷ প্রযুক্তির ব্যবহার শিখে তাঁদের আরও বেশি করে ছাত্রছাত্রীদের কাছাকাছি যাওয়ার কথা বলেন তিনি৷
ছাত্রদের ক্লাস নিতে গিয়ে নিজের স্কুল জীবনের স্মৃতিচারণও করেন প্রণব মুখোপাধ্যায়৷ তিনি কতটা দুরন্ত ছিলেন, খেতের মধ্যে দিয়ে হেঁটে কীভাবে স্কুলে পৌঁছে যেতেন, সেই কথাও ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন৷ রাষ্ট্রপতির ক্লাসে অংশ নিতে পেরে বেশ খুশি রাজেন্দ্রপ্রসাদ সর্বোদয়া বিদ্যালয়ের পড়ুয়ারা৷ বহুদিন বাদে শিক্ষকের চেয়ারে বসতে পেরে আপ্লুত প্রণব মুখোপাধ্যায়ও৷
সর্বশেষ খবর
-
টানা বৃষ্টিতে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত বাঁকুড়ার ৩, ঘুমন্ত অবস্থায় করুণ পরিণতি!
-
৪০০ মিটার এক পায়ে লাফাতে লাফাতে স্কুলে, প্রশাসনের কাছে কী আর্জি ৭ বছরের খুদের? দেখুন ভিডিও
-
জলবায়ু ক্ষতিপূরণের দাবি করেও ব্যাকফুটে! দুর্যোগে দ্রুত পাশে দাঁড়ানোয় ভারতকে ধন্যবাদ নেপালের
-
আকাশ হ্যাটট্রিকে অনবদ্য জয়, ডার্বির আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল
-
মর্মান্তিক, জমা জলে পড়ে বেঘোরে মৃত্যু যুবকের! চাঞ্চল্য ডোমজুড়ে