সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৩তম পুণ্যতিথিতে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শনিবার, মহাত্মার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পালিত হচ্ছে শহিদ দিবস।
[আরও পড়ুন: দেশে একদিনে করোনার কবলে ১৩ হাজার, আরও কমল অ্যাকটিভ কেস]
Tributes to the great Bapu on his Punya Tithi. His ideals continue to motivate millions.
AdvertisementOn Martyrs’ Day we recall the heroic sacrifices of all those great women and men who devoted themselves towards India’s freedom and the well-being of every Indian.
— Narendra Modi (@narendramodi) January 30, 2021
মহাত্মাকে শ্রদ্ধা জানিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদি লেখেন, “মহান বাপুর পুণ্যতিথিতে শ্রদ্ধাজ্ঞাপন করছি আমি। আজও তাঁর আদর্শ লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা দেয়। ভারতকে স্বাধীন করতে ও ভারতবাসীর উন্নতির জন্য আত্মত্যাগ করা স্বাধীনতা সংগ্রামীদের কথা শহিদ দিবসে আমরা স্মরণ করছি।” টুইট করে রাষ্ট্রপতি কোবিন্দ লেখেন, “গোটা দেশের তরফে আমি জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাচ্ছি। আজকের দিনেই দেশের জন্য শহিদ হয়েছিলেন তিনি। তাঁর দেখানো শান্তি, অহিংসা, সরলতার আদর্শী আমাদের মেনে চলা উচিত। চলুন আজ প্রতিজ্ঞা করি আমরা গান্ধীর দেখানও সত্য ও ভালবাসার পথ অনুসরণ করব।” মহাত্মার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “জনসমর্থন না পেলেও সত্য স্বস্থানে প্রতিষ্ঠিত থাকে।”
উল্লেখ্য, ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি, নাথুরাম গোডসের (Nathuram Godse) গুলিতে নিহত হয়েছিলেন মহাত্মা গান্ধী (Mahatma Gandhi)। নয়াদিল্লির বিড়লা হাউস যা বর্তমানে গান্ধী স্মৃতি নামে পরিচিত সেখানেই হত্যা করা হয় জাতির জনককে। সেই সময় তাঁর বয়স ছিল ৭৯ বছর। জানা যায়, বিকেল ৫টা ১২ মিনিটে গুলি করা হয় গান্ধীজিকে। তার কিছুক্ষণ পরেই মৃত্যু হয় তাঁর। সেই সময় প্রার্থনাসভায় যাচ্ছিলেন গান্ধীজি। তখনই তাঁর পথ আটকান হিন্দু মহাসভার সদস্য নাথুরাম গোডসে। ৩৪ বছর বয়সী গোডসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রে়ঞ্জ থেকে মহাত্মাকে ৩ বার গুলি করেছিলেন। হত্যার জন্য ব্যবহার করা হয়েছিল বেরেট্টা এম ১৯৩৪ সেমি অটোমেটিক পিস্তল। শোনা যায়, গুলিবিদ্ধ হওয়ার পর গান্ধীজিকে বিড়লা হাউজের ভিতরে নিয়ে যাওয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
[আরও পড়ুন: ইজরায়েলী দূতাবাসের সামনে বিস্ফোরণ ট্রেলার মাত্র! সিঁদুরে মেঘ দেখছেন তদন্তকারীরা]
সর্বশেষ খবর
-
অসহিষ্ণু বিশ্বে এভাবেও ছিন্নমূল প্রেমের গল্প বলা যায়, ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’য় দেখালেন ইমতিয়াজ
-
ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎকে পরপর চড়, জয়পুরে বিক্ষোভে চরম হেনস্তা! তুঙ্গে উত্তেজনা
-
বিশ্বকাপে ইবোলার থাবা? রোনাল্ডোদের বিরুদ্ধে খেলবে ‘আক্রান্ত’ কঙ্গো, কী করবে ট্রাম্প প্রশাসন?
-
যোগদিবসের আগে যোগাভ্যাসে ব্যস্ত অঙ্কুশ, ‘ময়ূরাসন’ বলে টিপ্পনি সায়ন্তিকার, রসিকতা মিমিরও
-
এবার মিলবে পাহাড় সমস্যার স্থায়ী সমাধান! মঙ্গলেই জোড়া কর্মসূচিতে কার্শিয়াংয়ে শুভেন্দু