সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মূল্যবৃদ্ধির চাপ আরও বাড়িয়ে এবার মহার্ঘ হল রান্নার গ্যাস ও কেরোসিন। মেয়াদি সঞ্চয় প্রকল্পে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সুদ কমানোর সিদ্ধান্ত সামনে আসার দিনই এই ঘোষণায় বিপাকে জনগণ। এই পদক্ষেপে ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের প্রতি দাম বাড়ল ২ টাকা করে, ও কেরোসিনের দাম বাড়ল লিটার পিছু ২৬ পয়সা। ধাপে ধাপে রান্নার গ্যাস ও কেরোসিনের দাম বাড়িয়ে ভর্তুকি পুরোপুরি ছেঁটে ফেলাই কেন্দ্রের লক্ষ্য বলে মনে করা হচ্ছে।
[জওয়ানের মুণ্ডচ্ছেদের বদলা, ৩ পাক সেনা ছাউনি উড়িয়ে দিল ভারত]
শেষবার ১ এপ্রিল ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। ১৪.২ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৫.৫৭ টাকা বেড়েছিল। কারণ, এর আগে কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনকে নজরে রেখে ১ ফেব্রুয়ারি ও ১ মার্চ দাম বৃদ্ধি থেকে বিরত ছিল তেল কোম্পানিগুলি। এর আগে তেল কোম্পানিগুলি গত আট মাস ধরে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু প্রায় ২ টাকা করে বাড়িয়েছিল। একইসঙ্গে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু ৯২ টাকা কমানো হয়েছে। আন্তর্জাতিক বাজারের মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১ এপ্রিলও সিলিন্ডার পিছু ১৪.৫০ টাকা দাম কমেছিল।কেরোসিনে প্রতি মাসে ২৫ পয়সা দাম বাড়িয়ে ভর্তুকি তুলে দেওয়ার পথে হাঁটছে সরকার।
সর্বশেষ খবর
-
জলের তোড়ে কুটোর মতো ভেসে গেল লোহার সেতু! হাড়হিম দৃশ্যের সাক্ষী উত্তরাখণ্ড, ভিডিও ভাইরাল
-
বাইকে ফুল ট্যাঙ্ক পেট্রল ভরেও টাকা দিতে অস্বীকার! মারধর, তোলাবাজির চেষ্টা করে গ্রেপ্তার ২ তৃণমূল নেতা
-
‘ব্লগার অভিজিৎ রায়ের মতো হবে’, বাংলাদেশ থেকে ঋতব্রতকে লাগাতার প্রাণনাশের হুমকি! নেপথ্যে জঙ্গিযোগ?
-
‘মিষ্টির দোকানে থেকেও চেখে দেখব না?’, পরকীয়ার সমর্থনে বেফাঁস গোবিন্দা!
-
ওয়ানডে বিশ্বকাপের ১৮ মাস আগেই বঞ্চনার শিকার! জয় শাহদের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ দুই দেশের বোর্ডের