সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘৭, রেস কোর্স রোড’৷ ৩৬ বছর আগে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী গৃহপ্রবেশ করেছিলেন এই ঠিকানায়৷ তারপর যমুনার তীরের এই ১২ একরের পঞ্চবটীর বহু বসন্ত কেটেছে কখনও প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে, তো কখনও তাঁর কার্যালয় হিসেবে৷
দেশের ১৪ তম প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি বেছে নিয়েছেন পাশের বাসভবনটি৷ ৭, রেস কোর্স রোডের পঞ্চবটী ঠিকানা হয়েছে তাঁর অফিসের (PMO)৷ কিন্তু, সব ঠিক থাকলে বদলাতে চলেছে এই ঠিকানা৷
না, প্রধানমন্ত্রীর অফিস কোথাও স্থানান্তরিত হচ্ছে না৷ যেটা শোনা যাচ্ছে তা হল, ‘৭, রেস কোর্স রোডে’র নাম বদলাতে চলেছে অদূর ভবিষ্যতে৷ ঐতিহ্যবাহী এই রাস্তার নাম নিয়ে আপত্তি তুলেছেন বিজেপি সাংসদ মীনাক্ষী লেখি৷ তাঁর মতে, এই নাম ভারতীয় সংস্কৃতির সঙ্গে খাপ খায় না৷ তাই নিউ দিল্লি মিউনিসিপাল কাউন্সিলের সদস্য হিসেবে নাগরিক সমিতির পরের বৈঠকে এই রাস্তার নাম পরিবর্তনের সুপারিশ করতে চলেছেন তিনি৷
রাস্তার জন্য নতুন একটি নামও সুপারিশ করেছেন বিজেপি সাংসদ৷ তাঁর মতে পার্টির আইকন দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে ‘৭, রেস কোর্স রোডে’র নাম হোক ‘৭, একাত্মা মার্গ’৷ এতে দেশের ঐক্য সুপ্রতিষ্ঠিত হবে বলেই মনে করেন তিনি৷
সর্বশেষ খবর
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, স্টুডিও পাড়ায় তোলাবাজির অভিযোগে ধৃত অরূপের ভাই
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন
-
৯ মাসের অন্তঃসত্ত্বার ঝুঁকিপূর্ণ শারীরিক কসরত! ভিডিও দেখে হতবাক নেটপাড়া, উঠল সমালোচনার ঝড়