সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান নয়, তাঁর বাবার মৃত্যু হয়েছে যুদ্ধে৷ বলেছিলেন কার্গিল শহিদ-কন্যা গুরমেহর কৌর৷ তা নিয়ে বিস্তর ঝড় বয়ে গিয়েছে রাজধানীর মাটিতে৷ সে হাওয়া লেগেছে গোটা দেশেই৷ আবার তাতে নতুন মাত্রা যোগ করলেন হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ৷ জানালেন, গুরমেহরকে যাঁরা সমর্থন করছেন তাঁরা পাকিস্তানের পক্ষে৷ তাঁদের দেশের বাইরে ফেলে দেওয়া উচিত বলেও মনে করেন তিনি৷
পুরনো ১ টাকার নোট আছে? তাহলেই পকেটে আসতে পারে ১ লক্ষ টাকা
গুরমেহর কৌরের বক্তব্য নিয়ে এই মুহূর্তে উত্তাল জাতীয় রাজনীতি৷ দিল্লি বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-র কর্মকাণ্ডের প্রতিবাদ করেই শহিদ কন্যা মন্তব্য করেন৷ কিন্তু তাঁর মন্তব্য নিয়ে চলতে থাকে পাল্টা কাটাছেঁড়া৷ বীরেন্দ্র শেহবাগ থেকে শুরু করে রণদীপ হুডা, যোগেশ্বর দত্ত থেকে ববিতা ফোগট-সকলেই এ নিয়ে মশকরা করেছেন৷ পরিস্থিতি উল্টোদিকে যাচ্ছে দেখে আজ পাল্টা টুইট করেন শেহবাগ৷ জানিয়ে দেন, গুরমেহরকে কোনওভাবে খাটো করেননি তিনি৷ গুরমেহরের সমর্থনেই মন্তব্য করেন গৌতম গম্ভীর ও বিদ্যা বালানও৷ কিন্তু এই পরিস্থিতিতে বিস্ফোরক হলেন হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ৷ সাফ জানালেন গুরমেহরের সমর্থনকারীরা আসলে পাকিস্তানের পক্ষে৷ তাঁর মতে এবিভিপি-র বিরুদ্ধে গিয়ে গুরমেহরের আন্দোলনকে যাঁরা সমর্থন করছেন, তাঁরা আসলে পাকিস্তানেরই সমর্থনকারী৷ তাঁদের দেশের বাইরে ছুড়ে ফেলা উচিত বলেও টুইট করেন তিনি৷
People supporting #GurmeharKaur blaming war for her #Kargilmartyr father are Pro #Pakistan should be throughnout of #India.
— ANIL VIJ Minister (@anilvijminister) February 28, 2017
কয়েকটি সায়ানাইড ক্যাপসুলই পাল্টে দিয়েছিল ভারতের ইতিহাস!
মন্ত্রীর এই মন্তব্যের পর এই বিতর্ক ফের মাথাচাড়া দিয়েছে৷ ইতিমধ্যেই আন্দোলন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন গুরমেহর৷ শেহবাগের পাল্টা টুইটের পর সোশ্যাল মিডিয়াও অনেকটা নিরুত্তাপ৷ একে একে অনেকেই বাক স্বাধীনতার পক্ষে গিয়ে গুরমেহরের পাশেই দাঁড়াচ্ছেন৷ ঠিক সেই পরিস্থিতিতে মন্ত্রীর এই মত বাড়িয়ে দিল বিতর্কের মাত্রা, এমনটাই মত অনেকের৷
কন্ডোমের বিজ্ঞাপনে সানির লাস্যে আপত্তি মহিলাদেরই
সর্বশেষ খবর
-
আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ-টিয়ার গ্যাস! ঝাড়খণ্ডে পুলিশের ‘বর্বরতা’য় ফুঁসছেন প্রকাশ
-
আমজনতার চেয়ে গড় আয়ু কম ডাক্তারদের! কিন্তু কেন? সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট
-
জোড়াফুল প্রতীক কার হাতে? চলতি সপ্তাহেই ভবিষ্যৎ নির্ধারণ মমতা-ঋতব্রতর
-
বিশ্বকাপে ফের দেখা যাবে আফগান রূপকথা, দক্ষিণ আফ্রিকার টিকিট পেলেন রশিদ খানরা
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন