Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ১২ জুলাই ২০২৬

সরকারি কর্মীদের দুর্নীতির তদন্ত ৬ মাসেই, সময়সীমা বাঁধল কেন্দ্র

স্বচ্ছ প্রশাসন গড়তে নয়া উদ্যোগ.. আর পড়ে থাকবে না অভিযোগ৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৬, ২০১৭, ০৩:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৬, ২০১৭, ০৩:২৯

options
link
সরকারি কর্মীদের দুর্নীতির তদন্ত ৬ মাসেই, সময়সীমা বাঁধল কেন্দ্র zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনের পর দিন পড়ে থাকা নয়৷ এবার থেকে সমস্ত সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের নিষ্পত্তি করতে হবে ৬ মাসের মধ্যেই৷ সম্প্রতি এই নিদান দিল কেন্দ্র৷

প্রায় ৫০ বছরের নিয়মে আমূল পরিবর্তন এনে এই নয়া নিয়ম জারি করা হয়েছে৷ এতদিন সরকারী কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে তদন্ত শুরু হত ঠিকই,  কিন্তু তা শেষ করার কোনও সময়সীমা ছিল না৷ ফলত দিনের পর দিন তা পড়ে থাকত৷ অভিযোগ জমে জমে পাহাড় হয়েছে, তাও দুর্নীতিগ্রস্ত অফিসারদের কোনও সাজা হয়নি৷ কিন্তু প্রশাসনিক ব্যবস্থায় এবার বড় পরিবর্তন আনতে চলেছে সরকার৷ স্বচ্ছ প্রশাসন চালাতে কর্মীদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের নিষ্পত্তি হওয়া বাঞ্ছনীয়৷ আর তাই এবার ৬ মাসের মধ্যেই তদন্ত সারার ফরমান কেন্দ্রের৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যোগী ফিরে যেতেই হাসপাতাল থেকে খোলা হল কুলার ]

কেন্দ্রীয় কর্মচারী ও প্রশিক্ষণ দপ্তরের উদ্যোগে ১৯৬৫ সালের আইন সংশোধিত করে এই নয়া নিয়ম  ধার্য করা হয়েছে৷ বিশেষ তদন্তের ক্ষেত্রে আরও ছয় মাস সময়সীমা বাড়ানো যেতে পারে৷ তবে ছ’ মাসকেই সীমা ধরে যে কোনও কর্মীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির তদন্ত শেষ করতে হবে বলে নির্দেশ৷ এতদিন পর্যন্ত এই সময়সীমা ছিল না৷ গত বছরই সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছিল৷ পাহাড়প্রমাণ দুর্নীতির অভিযোগ পড়ে থাকতে দেখে, তড়িঘড়ি তা নিষ্পত্তির আর্জি জানিয়েছিল৷ সেইমতোই এই নয়া নিয়ম আনা হল৷

গোবর-গোমূত্রে তৈরি সাবান, শ্যাম্পু অনলাইনে বিক্রি করবে RSS ]

যে কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাঁকে সমস্ত তথ্য প্রমাণ-সহ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তালিকা দিয়ে দেওয়া হবে৷ তিনি কী করেছেন, কোথায় খারাপ ব্যবহার করেছেন সমস্ত বিশদে লেখা থাকবে সেখানে৷ উত্তরে কর্মী কী বলতে চান তাও লিখিত আকারে ১৫ দিনের মধ্যে জমা দিতে হবে৷ এর ভিত্তিতেই দ্রুত এগোবে তদন্ত৷ নয়া নিয়মে প্রশাসনিক কাজ অনেক স্বচ্ছ হবেই বলে বিশ্বাস বিভিন্ন শিবিরের৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.