Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Operation Sindoor

কর্নেল সোফিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, গ্রেপ্তার অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

আপত্তিকর মন্তব্যের জেরে অধ্যাপককে নোটিস পাঠায় হরিয়ানার রাজ্য মহিলা কমিশন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৮, ২০২৫, ১৫:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৮, ২০২৫, ১৫:১২

options
link
কর্নেল সোফিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, গ্রেপ্তার অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক zoom
অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলি খান মেহমুদাবাদ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুর ও কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে আপত্তিকর মন্তব্য! যার জেরে গ্রেপ্তার হলেন অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলি খান মেহমুদাবাদ। পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনার অভিযান ও প্রেস ব্রিফিংয়ে মহিলা আধিকারিককে সামনে আনার ঘটনাকে লোক দেখানো ও ভনিতা কলে কটাক্ষ করেছিলেন তিনি।

পর্যটকদের ধর্ম জিজ্ঞাসা করে গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে হত্যাকাণ্ড চালিয়েছিল জঙ্গিরা। যার প্রত্যাঘাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় হামলা চালিয়ে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর গুঁড়িয়ে দিয়েছিল ভারত। এই ঘটনার পর দেশবাসীকে গোটা ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরতে সাংবাদিকদের মুখোমুখি হন দুই মহিলা সেনা আধিকারিক। একজন কর্নেল সোফিয়া কুরেশি ও দ্বিতীয়জন উইং কমান্ডার ভ্যোমিকা সিং। ভারতীয় মহিলাদের সিঁদুর মোছার বদলায় দুই মহিলা মুখকে সামনে আনা ছিল যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। পাশাপাশি ওই সাংবাদিক বৈঠকে সংখ্যালঘু ও সংখ্যাগুরু দুই সম্প্রদায়ের প্রতিনিধি ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েছিল নিভৃতে।

Advertisement

এই ঘটনার পর সোশাল মিডিয়ায় অপারেশন সিঁদুর ও সোফিয়া কুরেশিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, অপারেশন সিঁদুর ও সোফিয়া কুরেশিকে সামনের সারিতে তুলে আনার ঘটনা লোক দেখানো। আসলে নাটক করা হচ্ছে সরকারের তরফে। পাশাপাশি তিনি লেখেন, ‘আমি খুশি যে সংবাদমাধ্যম মানুষ কর্নেল সোফিয়া কুরেশির প্রশংসা করছেন। তাহলে এরা কি একইভাবে সেই ঘটনাগুলির প্রতিবাদ করবেন গণপিটুনি, বুলডোজার ও সংখ্যালঘুদের উপর ঘৃণা ছড়ানোর ঘটনায়।’ অপারেশন সিঁদুর নিয়ে অধ্যাপকের এহেন মন্তব্যের প্রতিবাদে সরব হন নেটিজেনরা।

ঘটনার পর হরিয়ানার রাজ্য মহিলা কমিশনের তরফে নোটিস পাঠানো হয় আলি খান মেহমুদাবাদকে। এই মামলায় এবার গ্রেপ্তার করা হল অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলি খান মেহমুদাবাদকে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.