Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ১২ জুলাই ২০২৬

ভারত-পাক ম্যাচের প্রতিবাদে নওয়াজ শরিফের পোস্টার পোড়াল কংগ্রেস

দেশ বড় না ক্রিকেট ম্যাচ?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০১৭, ১৫:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০১৭, ১৫:৩১

options
link
ভারত-পাক ম্যাচের প্রতিবাদে নওয়াজ শরিফের পোস্টার পোড়াল কংগ্রেস zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সত্যি কি দেশের চেয়েও বড় খেলা? সীমান্তে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন, নিয়ন্ত্রণরেখায় গোলাবর্ষণ, ভারতীয় ভূখণ্ডে ঢুকে জওয়ানদের মুণ্ডচ্ছেদের ঘটনার পরও কী করে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে খেলছে ভারত, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বহু দেশবাসী। অনেকেই একে সবচেয়ে বড় দেশদ্রোহ বলছেন। বলার অপেক্ষা রাখে না, নিশানায় বিসিসিআই। বিরাট, যুবরাজরা তো বিসিসিআইয়ের ডাকে খেলতে চলে গেলেন ইংল্যান্ডে। কিন্তু সেই শহিদ পরিবারদের কথা কেউ ভাবল কি? কেউ ভাবে না। কিন্তু মানুষের ক্ষোভ দমিয়ে রাখার উপায় নেই সরকারের। যেমন রবিবার এজবাস্টনে ইন্দো-পাক ম্যাচ চলাকালীনই মোদির রাজ্য গুজরাটের রাজকোটে প্রতিবাদে পাকি ক্রিকেটার ও নওয়াজ শরিফের পোস্টার পোড়ালেন কংগ্রেস কর্মীরা। রাজকোট পুরনিগমের বিরোধী দলনেতা ভাশ্রম সাগাঠিয়া-সহ বহু কংগ্রেসকর্মী শহরের মাভড়ি চকে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। এবং ভরদুপুরে রাস্তায় দাঁড়িয়ে পোস্টার পুড়িয়ে ম্যাচ নিয়ে প্রতিবাদ দেখান।

[এবার শত্রু নিধনে সম্মুখ সমরে সেনার মহিলা জওয়ানরাও]

শুধু নওয়াজ শরিফ বা পাক ক্রিকেটাররাই নয়, পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়ে বিক্ষোভ দেখান কংগ্রেসকর্মীরা। সাগাঠিয়া জানান, পাক সেনা আমাদের জওয়ানদের মুণ্ডচ্ছেদ করেছিল। ভারতীয় ক্রিকেটাররা সেসব ভুলে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলতে চলে গেল। কিন্তু আমরা তা ভুলিনি। দেশ ভোলেনি। অন্যদিকে, নির্বাচনী প্রচারে এসে মোদি আশ্বাস দিয়েছিলেন, এক ভারতীয় জওয়ানের মুণ্ডচ্ছেদের জবাবে ১০ পাক সেনার মুণ্ডচ্ছেদ করা হবে। এবার কোথায় গেলেন প্রধানমন্ত্রী আর কোথায় গেল আশ্বাস?’ এই প্রতিবাদ কর্মসুচি হয় ঠিক ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ আগে। এই নিয়ে দ্বিতীয় দিন রাজকোটে বিক্ষোভ দেখালেন কংগ্রেসকর্মীরা। শনিবারও তাঁরা জেলা পঞ্চায়েত দপ্তরের সামনে বিক্ষোভ দেখান। প্রসঙ্গত, গত মাসে নিয়ন্ত্রণরেখার কাছে দুই ভারতীয় জওয়ানকে হত্যার পর তাঁদের মুণ্ডচ্ছেদ করে পাক বর্ডার অ্যাকশন টিম। এর জেরে গোটা দেশ ক্ষোভের আগুনে ফেটে পড়ে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[সংরক্ষিত আসনে বসে অন্য কেউ? ক্ষতিপূরণ মিলতে পারে ৭৫,০০০ টাকা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.