সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু জনগণের টাকা খসছে৷ গঙ্গা পরিষ্কারের বিন্দুমাত্র অগ্রগতি হচ্ছে না৷ এই বলেই গঙ্গা দূষণ রোধে দায়িত্বপ্রাপ্ত সরকারি এজেন্সিগুলোকে তুলোধোনা করল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল৷
এবার কোম্পানির থেকে উপহার নিলেই দিতে হবে কর!
গঙ্গাকে দূষণ মুক্ত করতে ‘নমামি গঙ্গে’ নামে প্রকল্প নিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ উত্তরপ্রদেশে সে দায়িত্বভার তুলে দেওয়া হয়েছিল বেশ কিছু সংস্থার হাতে৷ কিন্তু সময় পেরলেও গঙ্গা পরিষ্কারের কাজ একটুও এগোয়নি বলে দাবি গ্রিন ট্রাইব্যুনালের৷ বিচারপতি স্বতন্তর কুমারের নেতৃত্বাধীন বেঞ্চ এ নিয়ে তুলোধোনা করে সংস্থাগুলিকে৷ জানতে চাওয়া হয়, প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়িত করতে ঠিক কী পদক্ষেপ করা হয়েছে৷ রাজ্য ও কেন্দ্রের সংঘাতের নাটক আর শোনা হবে না বলেও সাফ জানানো হয়েছে৷
তেঁতুল জলে টয়লেট ক্লিনার মেশাত এই ফুচকা বিক্রেতা!
ভোটের ঠিক মুখেই এই তোপ গ্রিন ট্রাইব্যুনালের৷ এদিন ভারপ্রাপ্ত সংস্থাগুলিকে তিরস্কার করে আদালত বলে, যদি সংস্থাগুলি কাজ করত, তাহলে তাদের আদালতের সামনে খাড়া হতে হত না৷ সকলেই বলছে প্রচুর কাজ করছে৷ কিন্তু আদতে একফোঁটা গঙ্গার জলও শুদ্ধ হয়নি৷ দিনের পর দিন জনগণের টাকা নষ্ট হচ্ছে বলেও বিরক্ত আদালত৷ প্রধানমন্ত্রীর দেওয়া কাজ জাতীয় প্রকল্প হিসেবে ধরে সেই মর্যাদাতেই দ্রুত শেষ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷
প্রয়াত নেতাজির ছায়াসঙ্গী কর্নেল নিজামুদ্দিন
সর্বশেষ খবর
-
দুর্গাপুরের আদিবাসী যুবকের রহস্যমৃত্যু! ছত্তিশগড়ের জঙ্গলে উদ্ধার পরিযায়ীর পচাগলা দেহ
-
গুরুদ্বারের কাছে তরোয়াল নিয়ে হামলা, অকালি প্রধান সুখবীরকে খুনের চেষ্টা নিহাঙ্গ শিখদের!
-
‘চটিচাটা’ বনাম ‘বুটচাটা’, কল্যাণ ও রাজ্যের এজির বাকবিতণ্ডায় হাই কোর্টে তুলকালাম
-
ব্রিগেডে ৩ লক্ষাধিক ভক্তের সমাগমে হবে রামকথা! গীতাপাঠের পর নতুন কর্মসূচি শহরে
-
পুজোর চারদিন ‘স্পেশাল ক্যান্টিন’, দরিদ্রদের মুখে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ কৌস্তভের