‘হানিমুন কোচ’-এর ভিডিও ভাইরাল হওয়ার পর এবার নেটপাড়ায় ট্রেনের আরও একটি ভিডিও ঘিরে নতুন করে শোরগোল। শুরু হয়েছে বিতর্ক। চলন্ত ট্রেনের কোচ বুক করে এবার পুজোর আয়োজন! সোশাল মিডিয়ায় মুহুর্তে ভাইরাল সেই ভিডিও।
এক্স মাধ্যমে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রেনের কোচের মেঝেয় বসে এক পুরোহিত পুজো করছেন। সামনে রাখা দেবদেবীদের ছবি। পুজোর উপাচার সহযোগে, মন্ত্রোচ্চারণ চলছে। কোচে সাদা পোশাকে রয়েছেন আরও অনেকে। সকলেই পুজোয় অংশ নিয়েছেন বলে দেখা যাচ্ছে। গোটা ধর্মীয়-অনুষ্ঠানটি চলন্ত ট্রেনের কোচেই চলছিল, যা ঘিরে সোশাল মিডিয়াজুড়ে বিতর্কের ঝড়। ভিডিওটি প্রকাশ্যে আসতেই ব্যাখ্যাও দিয়েছে রেল।
ट्रेन में नमाज़ पढ़ने पर भावनाएं आहत हो जाती हैं…
ट्रेन के केबिन में हनीमून का सरप्राइज देने पर संस्कृति खतरे में आ जाती है और TTE सस्पेंड हो जाता है…
लेकिन जब भारतीय रेलवे के एक वीआईपी सैलून कोच (Saloon Coach) के अंदर बकायदा पंडितों को बुलाकर, चलती ट्रेन में पूरा तामझाम… pic.twitter.com/7use0bmfde
— Sudhanshu Yadav (@SocialistSpirit) July 12, 2026
রেল সূত্রে খবর, এই আচার-অনুষ্ঠান কোনও সাধারণ যাত্রীবাহী কোচে নয়, বরং ব্যক্তিগতভাবে বুক করা একটি ‘স্যালন কারে’ অনুষ্ঠিত হয়েছিল। এক বিবৃতিতে রেলওয়ে জানিয়েছে যে, গত ৮ জুলাই সংশ্লিষ্ট পক্ষ ৩ লক্ষ ৮ হাজার ৫৮০ টাকা অগ্রিম দিয়ে IRCTC-র মাধ্যমে ওই ‘স্যালন কোচ’টি বাণিজ্যিকভাবে বুক করা হয়েছিল। ১০ জুলাই নয়াদিল্লি থেকে মুম্বইগামী ‘পশ্চিম এক্সপ্রেস’-এর সঙ্গে কোচটি যুক্ত করার কথা ছিল।
রেলওয়ের দেওয়া ব্যাখ্যা অনুযায়ী, পরিচালনগত বা কার্যকারিতার বিষয়কে গুরুত্ব দিয়েই ১০ জুলাই স্যালুন কোচটির জন্য উত্তর রেলওয়ের তরফে সংশ্লিষ্ট পক্ষকে অনুমতি দেওয়া হয়। পাশাপাশি রেলের তরফে এও জানানো হয়েছে যে, এ ধরনের অনুষ্ঠানের জন্য একটি সম্পূর্ণ ‘স্যালন কোচ’ ব্যক্তিগতভাবে বুক করা যায়। এতে অস্বাভাবিকতার কিছু নেই। এর ফলে ওই এক্সপ্রেসের সাধারণ যাত্রীরা কোনওভাবেই অসুবিধার শিকার হননি বলেও দাবি রেল কর্তৃপক্ষের।
কয়েকদিন আগে রেলের কামরায় ফুলশয্যা ঘর সাজানোর ছবি ব্যাপক ভাইরাল হয়েছিল। রেল সূত্রে জানা গিয়েছিল, গত সোমবার নন্দীগ্রাম এক্সপ্রেসের ফার্স্ট এসির একটি কুপে ওই ‘চমকপ্রদ’ আয়োজন ছিল। ৩০ সেকেন্ডের ওই ভিডিও দেখে তো নেটিজেনদের চক্ষু চড়কগাছ! ঢালাও বেলুন, ফুলের মালা, গোলাপের পাপড়ি দিয়ে সাজানো কুপ দেখে কিছুতেই বিশ্বাস হবে না, সেটা আসলে ট্রেনের কামরা। মেঝে একেবারে ছেয়ে রয়েছে গোলাপের পাপড়িতে, দেওয়ালে ঝুলছে রজনীগন্ধার মালা, গোলাপ। বিছানায় টানটান করে পাতা চাদরেও হার্ট শেপে সাজানো গোলাপ, একেবারে ফুলশয্যার মতো করে। ভিডিও ভাইরাল হতেই প্রশ্ন ওঠে রেলের ভূমিকা নিয়ে। চলন্ত ট্রেনের কামরা এভাবে সাজিয়ে নেওয়ার এক্তিয়ার কি আদৌ আছে যাত্রীদের? প্রশ্ন উঠতেই রেলের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই সময়ে দায়িত্বে থাকা টিটিকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করেছে রেল। শুরু হয়েছে বিভাগীয় তদন্ত।
সর্বশেষ খবর
-
রথযাত্রায় মেনে চলুন বিশেষ টোটকা, সুখসমৃদ্ধিতে ভরবে সংসার
-
উইম্বলডনে ভারতীয় ক্রিকেটের ৩ প্রজন্ম, সিনারের জয় দেখেই ব্যাটিং ব্যর্থতার ক্ষতে মলম বৈভবের!
-
বাল্যবিবাহ রুখে ‘শিল্পী দিদিমণি’র হাফ সেঞ্চুরি পার, বললেন, ‘অসুখ থেকে সেরে উঠুক বাংলা’
-
রাম মন্দির চুরি বিতর্কে কেন্দ্রকে ‘সুপ্রিম’ নোটিস! রিপোর্ট তলব সিটের কাছে
-
এবার শাল-সেগুনের নতুন রথেই রথযাত্রা মা তারার, ভক্তদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা