সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরের সাফল্যের কথা বলতে গিয়ে নির্দিষ্ট একটি সম্প্রদায়কে কুমন্তব্যের অভিযোগ উঠল পুণের আইনের ছাত্রীর বিরুদ্ধে। শুক্রবার শর্মিষ্ঠা পানোলি নামের ওই পড়ুয়াকে গুরুগ্রাম থেকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ।
পুণের এই ছাত্রী সোশাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ। দেশভক্তি, হিন্দুত্ববাদ নিয়ে বক্তব্য রেখে নানা ধরনের ভিডিও আপলোড করেন তিনি। জানা গিয়েছে, অপারেশন সিঁদুরের প্রশংসা করে তেমনই এক ভিডিওতে নানা কথা বলেছিলেন শর্মিষ্ঠা। কিন্তু তারই মধ্যে নির্দিষ্ট একটি সম্প্রদায়কে নিশানা করেন তিনি। অভিযোগ, যথেষ্ট আপত্তিকর এবং অসম্মান জনক মন্তব্য করেন। পরে ভিডিওটি ডিলিট করে দিলেও ততক্ষণে তা দেখে ফেলেছে নেটিজেনদের একটা বড় অংশ। শুরু হয়ে যায় তীব্র বিতর্ক। কলকাতার এক থানায় শর্মিষ্ঠার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। পরে এফআইআর দায়ের হয়।
এক সিনিয়র পুলিশ আধিকারিক জানান, “শর্মিষ্ঠার একটি ইনস্টাগ্রাম ভিডিওকে ঘিরে অভিযোগ ওঠে। সেখানে একটি নির্দিষ্ট ধর্মের মানুষের ভাবাবেগে আঘাতের অভিযোগ করা হয়েছে ওই পড়ুয়ার বিরুদ্ধে।” কিন্তু প্রথমে শর্মিষ্ঠাকে একাধিকবার আইনি নোটিস পাঠানোর চেষ্টা করেও লাভ হয়নি। কারণ সপরিবারে নিজেদের ঠিকানা ছেড়ে তাঁরা পালিয়েছিলেন বলেই অভিযোগ ওঠে। তবে পরে আদালত ওয়ারেন্ট ইস্যু করলে শেষমেশ গুরুগ্রাম গিয়ে শর্মিষ্ঠাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ।
ভিডিওটি ডিলিট করে নিজের আপত্তিকর মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছিলেন শর্মিষ্ঠা। এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আমি নিঃশর্ত ক্ষমা চাইছি। নিজের ব্যক্তিগত অনুভূতির কথা জানিয়েছিলাম। কাউকে ইচ্ছাকৃতভাবে আঘাত করতে চাইনি। তাই কারও ভাবাবেগে আঘাত লেগে থাকলে আমি দুঃখিত। এরপর থেকে আরও সতর্ক হয়ে কোনও পোস্ট করব।’
সর্বশেষ খবর
-
চাপের মুখে ভারতের সাহায্য নিতে রাজি নেপাল, আটকে পড়া ভারতীয়দের হাল-হকিকত জানাল দিল্লি
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য