সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিন্ধু জল কমিশনের বার্ষিক বৈঠকের আগে পাকিস্তানকে প্রবল চাপে রাখল ভারত৷ সিন্ধু অববাহিকায় নিজের ভাগের জল ব্যবহারে উঠেপড়ে লাগল নয়াদিল্লি৷ প্রায় ২২৮৫.৮১ কোটি টাকা খরচ করে সিন্ধু অববাহিকার উপর বাঁধ তৈরি করবে ভারত৷
(এসবিআই ব্যাঙ্কের নয়া নিয়ম, লাগু হচ্ছে ১ এপ্রিল থেকেই)
জাতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এবার ইরাবতী, বিপাশা ও শতদ্রু মতো উত্তরের নদীগুলির উপর বাঁধ নির্মাণের কাজ জোরকদমে শুরু হবে৷ শুক্রবার ভারতের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ শাহপুর কান্দি বাঁধ প্রকল্পে সবুজ সঙ্কেত মিলেছে৷ দুই রাজ্যই এই বিষয়ে চূড়ান্ত সম্মতি জানিয়েছে৷ পাঞ্জাবের গুরুদাসপুর জেলায় ৫৫.৫ মিটার উঁচু এই বাঁধ তৈরি হয়ে গেলে পাঞ্জাবের ৫০০০ হেক্টর এবং জম্মু ও কাশ্মীরের প্রায় ৩২,১৭৩ হেক্টর জমিতে সেচ ব্যবস্থায় জোয়ার আসবে বলে মনে করা হচ্ছে৷ ১৯৯৯-তে এই চুক্তি স্বাক্ষরিত হলেও পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরের মতবিরোধে সেই কাজ এতদিন থমকে ছিল৷ কিন্তু লাহোর আসন্ন সিন্ধু জল কমিশনের বার্ষিক বৈঠকের আগে নয়াদিল্লির এই চাল ইসলামাবাদের রাতের ঘুম কেড়ে নিতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷
নৃশংস উরি হামলার পরও ভারত পাকিস্তানকে সিন্ধুর জল থেকে বঞ্চিত করেনি৷ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসলামাবাদকে সতর্ক করেন, ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপে লাগাম না টানলে এবার পাকিস্তানকে হাতে নয়, ভাতে মারতে কসুর করবে না ভারত৷ বিশেষজ্ঞরা মনে করেন, সিন্ধুর জল রুখে দেওয়া হলে শুকিয়ে মরুভূমি হয়ে যাবে পাকিস্তান৷ সিন্ধু জলবণ্টন চুক্তির মোতাবেক এবছরও জলের ভাগ নিয়ে দুই দেশের মধ্যে বৈঠক হবে৷ তবে সেই বৈঠকের ঠিক আগেই এরকম গুরুত্বপূর্ণ একটি প্রকল্পের কাজ শুরু হয়ে যাওয়ার পিছনে নয়াদিল্লির কূটনৈতিক চালই দেখছেন বিশেষজ্ঞরা৷
(আধার কার্ড না থাকলে আর মিলবে না মিড ডে মিল)
সর্বশেষ খবর
-
৪০ বছরেই গলে জল! নেপাল বিপর্যয়ের মাঝে বিশ্বের বৃহত্তম হিমবাহকে ঘিরে শঙ্কার কালো মেঘ
-
‘দালানবাড়ির ১৬ লক্ষ কোথায় গেল?’ ‘বিগ বস’এর প্রিমিয়ারের পরই দুর্নিবারকে ‘টিপ্পনি’ সৌম্যর!
-
হামের ছোবলে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু! বাংলাদেশে মৃত্যুমিছিল ঘিরে বাড়ছে আতঙ্ক
-
‘বলতেন সব জানি’! ‘অবহেলিত’ সমবায় চাঙ্গা করার বার্তা দিয়ে মমতাকে খোঁচা শুভেন্দুর
-
ঋগ্বেদ থেকে মিশরীয় জনবিশ্বাসে সোনালি তরল, দেবভোগ্য মধুর কথা