Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Bhagwant Mann

স্বর্ণমন্দিরের পাশে ৩ শহরকে পবিত্র ঘোষণা আপ সরকারের, নিষিদ্ধ মদ-মাংস

বিধানসভায় প্রস্তাব পেশ মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৬, ২০২৫, ১৮:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৬, ২০২৫, ১৮:২২

options
link
স্বর্ণমন্দিরের পাশে ৩ শহরকে পবিত্র ঘোষণা আপ সরকারের, নিষিদ্ধ মদ-মাংস zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঞ্জাবের তিন শহরে মাংস, মদ ও তামাকজাত পণ্যের বিক্রি এবং ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হবে। বিধানসভায় এমনই প্রস্তাব পেশ করেছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। সেখানে শ্রীআনন্দপুর সাহিব, তলওয়ান্ডি সাবো এবং অমৃতসরের বিশেষ করে স্বর্ণমন্দিরের আশপাশের এলাকাকে ‘পবিত্র শহর’ হিসাবে ঘোষণা করার কথা বলা হয়েছে।

গুরু তেগ বাহাদুরের ৩৫০তম শহিদ দিবস উপলক্ষেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সংবাদ সংস্থার খবর। জানা গিয়েছে, এই তিনটি শহরে মাংস, মদ ও তামাকজাত পণ্যের বিক্রি এবং ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হবে। মুখ্যমন্ত্রীর মতে, এই এলাকার ঐতিহাসিক গুরুত্ব বিচার করেই এই প্রস্তাব। ভগবন্ত মান বলেন, শিখদের পাঁচটি তখতের মধ্যে তিনটিই পাঞ্জাবে অবস্থিত। এই স্থানগুলোর সম্মান রক্ষার্থে এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার এই পবিত্র শহরগুলোর উন্নয়ন, পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং ধর্মীয় পর্যটন প্রচারের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ করবে।

Advertisement

প্রথমবারের মতো পাঞ্জাব বিধানসভার অধিবেশন রাজধানী চণ্ডীগড়ের বাইরে অনুষ্ঠিত হয়েছিল। সেই অধিবেশনে পাঞ্জাব বিধানসভা সর্বসম্মতিক্রমে রূপনগর জেলার আনন্দপুর সাহিব, তলওয়ান্ডি সাবো এবং অমৃতসরের বিশেষ করে স্বর্ণমন্দিরের আশপাশের এলাকাকে পবিত্র শহর হিসাবে ঘোষণা করার প্রস্তাব পাসের পরপরই মুখ্যমন্ত্রী সাংবাদিকদের একথা জানান। মান বলেন, এই স্থানগুলিকে পবিত্র শহর ঘোষণা করা কেবল কোনও একক রাজনৈতিক দল, সম্প্রদায় বা ধর্মের দাবি ছিল না, বরং এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং বিশ্বব্যাপী প্রচারের দিকে একটি অপরিহার্য পদক্ষেপ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.