সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চুক্তিভিত্তক পরিবহণ কর্মীদের বিক্ষোভে আগুন জ্বলছে আপের পাঞ্জাব। পুলিশের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগানোর অভিযোগ। গ্রেপ্তার ১০ বিক্ষোভকারী।
শুক্রবার এই ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের সাঙ্গরুরে। চুক্তিভিত্তক পরিবহণ কর্মীদের মিছিল চলছিল চাকরির স্থায়িত্ব এবং অন্যান্য দাবি নিয়ে। সেই সময় হঠাৎই পুলিশের সঙ্গে হাতাহাতি শুরু হয় বিক্ষোভকারীদের। এসএইচও ইন্সপেক্টর জসবীর সিং বিক্ষোভকারীদের মাঝে আটকে পড়েন। সিং-এর অভিযোগ থেকে জানা গিয়েছে, বিক্ষোভকারীরা পুলিশকর্মীদের উপর পেট্রোল ছিটিয়ে দেয়। এরপরেই জসবীরের পোশাকে আগুন ধরে যায়। জানা গিয়েছে সিং-এর সঙ্গে থাকা পুলিশকর্মীরা আগুন নেভায়। এরপরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনায় সাঙ্গরুর থানার পুলিশ দশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৯ ধারায় খুনের চেষ্টার অভিযোগ করা হয়েছে। বিক্ষোভস্থলে দাহ্য পদার্থ কীভাবে এল এবং আক্রমণের ঘটনা পূর্বপরিকল্পিত ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। হামলার পর, সাঙ্গরুর এবং তার আশেপাশের এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। শনিবার পুলিশ আধিকারিকরা এলাকা পরিদর্শন করেন এবং আহত এসএইচও-র সঙ্গে দেখা করেন।
সর্বশেষ খবর
-
মেক্সিকোর দুর্গে শব্দদানবের বিরুদ্ধে ১০ ব্রিটিশের লড়াই, হাড্ডাহাড্ডি ম্যাচ জিতে কোয়ার্টারে ইংল্যান্ড
-
‘চেষ্টা করেছি…’, ব্রাজিল ছিটকে যেতেই চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় নেইমারের
-
এবারও হল না হেক্সার স্বপ্নপূরণ, হালান্ড ম্যাজিকে নরওয়ের কাছে হেরে বিদায় ব্রাজিলের
-
‘এটাই লাস্ট ডান্স’, মন খারাপের খবর দিয়ে রোনাল্ডো বললেন, ‘আগের মতো খেলতে পারি না’
-
ভুলো বিল তৈরি করে কলকাতা পুলিশের ডিসি অফিসের ৫১ লাখ টাকা তছরূপ! গ্রেপ্তার সরকারি কর্তা