সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবারের আর্থিক অবস্থা ভাল নয়। তারওপর বাজারে দেনাও হয়ে গিয়েছিল। তাই স্বামীকে সাহায্য করতে ও পরিবারের আয় বাড়াতে সৌদি আরবে কাজ করতে চেয়েছিলেন পাঞ্চাবের জলন্ধরের বাসিন্দা সুখবন্দ কৌর। কিন্তু, সেই চাওয়াটাই কাল হল। ট্রাভেল এজেন্টের খপ্পরে পড়ে এক সৌদি পরিবারের কাছে পরিচারিকা হিসেবে বিক্রি হয়ে গিয়েছিলেন তিনি। নেহাতই বরাত ভাল। তাই এক নার্সের সাহায্যে পাঁচ মাস পর অবশেষে পরিবারের কাছে ফিরতে পারলেন সুখবন্দ।
[‘ব্রহ্মচারী’ ময়ূরের অশ্রুতেই গর্ভবতী হয় ময়ূরী, বিচারপতির মন্তব্যে বিতর্ক]
পাঞ্জাবের জলন্ধর জেলার নূরমহল মহকুমার আজতানি গ্রামে স্বামী ও সন্তানকে নিয়ে থাকতেন সুখবন্দ। জানা যাচ্ছে, সৌদি আরবে কাজ করতে চাওয়ার জন্য পুজা নামে এক ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। ওই ট্রাভেল এজেন্টই সৌদি আরবের এক পরিবারের কাছে পরিচারিকা হিসেবে সুখবন্দকে বিক্রি করে দেন। জানুয়ারিতে সৌদি আরবে পৌঁছন সুখবন্দ। পাঁচ মাস ওই সৌদি পরিবারের বাড়িতে পরিচারিকার কাজ করেন তিনি। সেখানে চুড়ান্ত শারীরিক নির্যাতনের স্বীকার হতে হয় সুখবন্দকে। এমনকী, অনেক সময় না খেয়েও থাকতে হয়েছে। প্রথমে পরিবারের সঙ্গে ফোনে নিয়মিত যোগাযোগ থাকলেও, ক্রমে তাও বন্ধ হয়ে যায়। এরপর একদিন গুরুতর অসুস্থ সৌদি আরবের একটি হাসপাতালে ভর্তি হন সুখবন্দ। সুখবন্দ বলেন, ‘ওই হাসপাতালে কেরলের একজন নার্স ছিলেন। তিনি আমার সমস্যা বুঝতে পারেন। তিনি পাঞ্জাবে পরিবারকে খবর পাঠান।’
[এবার অ্যাকাউন্ট নম্বর না পাল্টেই বদলে ফেলুন ব্যাঙ্ক]
এদিকে দীর্ঘদিন সুখবন্দের কোনও খবর না পেয়ে উদ্বেগে দিন কাটছিল তাঁর পরিজনদের। সুখবন্দের স্বামী কুলবন্দ সিং জানিয়েছেন, ‘প্রথম দিকে প্রায়ই আমাকে ফোন করত। হঠাৎ করে ফোন আসা বন্ধ হয়ে গেল। স্বাভাবিকভাবেই আমরা দুঃচিন্তায় ছিলেন। ৭ মে সৌদির আরবের একটি হাসপাতাল থেকে ফোন আসে। তাতেই আমরা সুখবন্দের দুরাবস্থা সম্পর্কে জানতে পারি। আমরা পুরো বিষয়টি বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে জানাই। তিনি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়াতেই স্ত্রীকে ফিরে পেলাম।’ সৌদি আরবে ভারতীয় দূতাবাসের সহায়তায় মুম্বইয়ে পৌঁছন সুখবন্দ সিং। সেখান থেকে পাঞ্জাবে ফেরার ব্যবস্থাও করে দেয় বিদেশ মন্ত্রক। অভিযুক্ত ট্রাভেল এজেন্টকে আটক করেছে মুম্বই পুলিশ।
Sukhwant Kaur has reached Mumbai. pic.twitter.com/dOackhptw0
— Sushma Swaraj (@SushmaSwaraj) 31 May 2017
সর্বশেষ খবর
-
বন্ধু বেলিংহ্যামের গোলেই ভাঙল হালান্ডের স্বপ্ন সফর, নরওয়ের রণতরী ডুবিয়ে সেমিতে ইংল্যান্ড
-
কম সুদে চটজলদি লোন পাইয়ে দেওয়ার ছক! বড়সড় প্রতারণাচক্রের পর্দাফাঁস লালবাজারের
-
‘একতরফা পদক্ষেপ নয়’, সাড়ে ১২ শতাংশ শুল্কে আমেরিকাকে আলোচনায় বসার বার্তা ভারতের
-
অবিশ্বাস্য লড়াইয়েও শেষরক্ষা হল না মুচোভার, ‘চেক-মেটে’ উইম্বলডনের নতুন রানি নোসকোভা
-
বীরগাথা থেকে দেশভাগের যন্ত্রণা, বাংলায় পার্টিশন মিউজিয়াম বানানোর প্রস্তাব গোপাল পাঁঠার পরিবারের