সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তথ্যপ্রযুক্তির চল ছিল বৈদিক ভারতেও৷ কম্পিউটারের আভাসও রয়েছে বেদে৷ ভারতে বিজ্ঞানচর্চা নিয়ে এ যাবত্ নানা চমকপ্রদ দাবিতে নয়া সংযোজন৷ লখনউ বিশ্ববিদ্যালয়ের মালব্য হলে বক্তৃতার সময় এমনটাই জানালেন পুরীর শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী৷
লখনউ বিশ্ববিদ্যালয়ে শঙ্করাচার্য বৈদিক বিজ্ঞানের প্রয়োজনীয়তা প্রসঙ্গে বলেন, “বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তি বেদের সঙ্গে সংযোগের মাধ্যমেই আরও বেশি উন্নতি করতে পারবে৷” পুরীর গোবর্ধন মঠের পীঠাধীশ্বর জগদগুরু বর্তমান শঙ্করাচার্য নিশ্চলানন্দ৷ আকাশযানের পর এবার কম্পিউটারের প্রসঙ্গেও বেদের কথাই টানলেন তিনি৷
তিনি বলেন, “বাইনারি সিস্টেম কিংবা গণনা পদ্ধতি এসব কিছুর কথাও বহু যুগ আগেই বেদে লেখা হয়েছিল৷ ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করার বদলে সামান্য সময়েই বৈদিক গণিতের মাধ্যমেই যে কোনও গণনা সম্ভব৷”
শঙ্করাচার্য আরও বলেন, “অথর্ব বেদকে ম্যাজিক ফরমুলার বেদ বলা হয়৷ গণিতকে আরও সহজতর করে দেয় এই বেদ৷ আধুনিক সময়ের যে কোনও কম্পিউটারে কিংবা যে কোনও আধুনিক যন্ত্রপাতির ক্ষেত্রে যে গণিতের ব্যবহার হয়, এর কথা কিন্তু বেদেই উল্লেখ করা হয়েছে৷ শূন্যের অস্তিত্বও বেদের দান৷”
সর্বশেষ খবর
-
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ
-
সাইয়ের ২০০ কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল! মমতা-অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা
-
খালি পায়ে সাড়ে তিন হাজার সিঁড়ি বেয়ে তিরুপতিতে জাহ্নবী, কেন এই কঠিন ব্রত?
-
সই-কাণ্ডে ফিরহাদের বাড়িতে সিআইডি, মিটিংয়ে কী ঘটেছিল? জিজ্ঞাসাবাদ মেয়রকে