সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল গান্ধীর (Rahul Gandhi) ডিএনএ পরীক্ষার দাবি জানালেন কেরলের বাম সমর্থিত নির্দল প্রার্থী। প্রাক্তন কংগ্রেস সভাপতিকে ‘নিম্নস্তরের নাগরিক’ বলেও তোপ দাগলেন তিনি। পি ভি আনোয়ার নামের ওই বিধায়কের দাবি ঘিরে শোরগোল।
মঙ্গলবার কেরলের পলক্করে এক জনসভা থেকে তিনি বলেন, ”আমি ওয়ানড়ের অংশ। এটা রাহুল গান্ধীর লোকসভা কেন্দ্র। আমিও ওঁকে ওঁর পদবি ধরে ডাকি না। উনি এতই নিম্নস্তরের নাগরিক যে ওঁর যোগ্যতাই নেই গান্ধী পদবি ধারণ করার। আমি বলছি না। ভারতের নাগরিকরা গত দুদিন ধরে এমনটাই বলছেন।”
আসলে সম্প্রতি কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে খোঁচা মেরে রাহুল প্রশ্ন তুলেছিলেন কেন তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলো তদন্ত করছে না। এই কটাক্ষের জবাবেই এদিন আনোয়ারের এমন আক্রমণ। তিনি এই প্রসঙ্গ তুলে এদিন বলেন, ”নেহরু পরিবারের (Nehru family) কেউ কি এমন বলতে পারেন? আমার এই নিয়ে ঘোর সন্দেহ রয়েছে। আমার মতে, রাহুল গান্ধীর ডিএনএ পরীক্ষা করা হোক। নিজেকে জওহরলাল নেহরুর নাতি বলার কোনও যোগ্যতাই নেই রাহুলের। পরিস্থিতি যা দাঁড়াচ্ছে, আমাদের ভেবে দেখতে হবে রাহুল মোদিরই এজেন্ট কিনা।”
[আরও পড়ুন: কত টাকায় লড়েছিলেন জীবনের প্রথম মামলা? গোপন তথ্য ফাঁস প্রধান বিচারপতির]
কংগ্রেস আনোয়ারের এমন মন্তব্যের জবাব দিয়েছে। কেরলে কংগ্রেসের কার্যকরী সভাপতি এম এম হাসান জানিয়েছেন, নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যেই এই বিষয়ে অভিযোগ জানানো হয়েছে। পুলিশেও অভিযোগ দায়ের করার দাবি তুলেছেন তিনি। তাঁর কথায়, ”পি ভি আনোয়ার গডসের নয়া অবতার। আনোয়ারের কথাগুলো গডসের বুলেটের চেয়েও বিপজ্জনক, যেটা গান্ধীজিকে খুন করেছিল। মানুষের প্রতিনিধি হয়ে এমন মন্তব্য কখনওই প্রত্যাশিত নয়।”
[আরও পড়ুন: আমিরশাহীতে ফ্ল্যাট, ব্যাঙ্কে কোটি কোটি টাকা! একাদশ শ্রেণি পাশ ইউসুফের সম্পত্তি কত?]
সর্বশেষ খবর
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
-
ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই তৃণমূলের সাংসদ ভাঙন? জল্পনায় আরও চাপে কালীঘাট!
-
‘সিনেমাতেই মনোযোগ দিতে চাই’, ‘ফুলপিসি’তে বিনির চরিত্রে প্রশংসিত হতেই ভবিষ্যৎ ভাবনা শ্যামৌপ্তির
-
৫ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন