সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের সোনভদ্রের পাথর খাদানের ধসে মৃত্যু এক শ্রমিকের। আটকে রয়েছেন ১৫ জন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে প্রশাসন। ঘটনাস্থলে গিয়েছে এনডিআরএফ ও এসডিআরএফের দল।
শনিবার সোনভদ্র জেলার ওই পাথর খাদানে প্রচুর শ্রমিক কাজ করছিলেন। দুপুর তিনটে নাগাদ আচমকা সেখানে ধস নামে। পাহাড় থেকে বড় বড় পাথরের চাঁই খাদানের ভিতর গিয়ে পড়ে। ঘটনার সময় প্রায় ১৫ জনের বেশি শ্রমিক খাদানের ভিতর কাজ করছিলেন। ধস নামার পর তাঁদের কাউকেই আর দেখা যায়নি। সেখান থেকেই আশঙ্কা করা হয়, তাঁরা প্রত্যেকেই ধসের নিচে চাপা পড়ে গিয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল।
সূত্রের খবর, খাদানের অনেকটা গভীরে শ্রমিকরা কাজ করছিলেন এবং যন্ত্রের মাধ্যমে পাথরে গর্ত করছিলেন তাঁরা। ঠিক তখনই পাহাড় থেকে বড় বড় পাথরের চাঁই এসে খাদানে পড়ে। তড়িঘড়ি পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। শুরু হয় উদ্ধারকার্য রবিবার সকালে এক শ্রমিকের মৃত্যুর খবর আসে। চলছে উদ্ধারকার্য।
উল্লেখ্য, শনিবার সোনভদ্রে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জানা গিয়েছে, দুর্ঘটনাস্থলটি তাঁর সভা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে।
সর্বশেষ খবর
-
দোরগোড়ায় শ্রাবণ মাস, আকন্দ গাছ ঘরে রাখলে রুষ্ট হতে পারেন মহাদেব! কী বলছে বাস্তু?
-
‘হ্যারিও কি ট্রাম্পকে ফোন করবে?’, মার্কিন তারকার লাল কার্ড প্রত্যাহারে কটাক্ষ ইংল্যান্ড কোচের
-
দলে লম্পট-রাজ! হুমায়ুনকে বিঁধে এবার পদ ছাড়লেন জেলা সভাপতি
-
মহারাষ্ট্রে বর্ষা বিপর্যয়, পাহাড়ের একাংশ ভেঙে চাপা পড়ল আস্ত গ্রাম! নিখোঁজ ৩৫, উদ্ধার ৩ মৃতদেহ
-
‘পেদ্রি জাদুকর, এবারের ইয়ামাল অনেক বেশি ক্ষুরধার’, পর্তুগাল যুদ্ধের আগে অকপট স্পেন কোচ