সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের কথা না চিন্তা করে ভেবেছিলেন অন্যের কথা৷ মৃত্যুর ঝুঁকি নিয়ে দুনিয়ার সামনে চরম সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন৷ তিনি রাধিকা মেনন৷ এ দেশের প্রথম মার্চেন্ট নেভি ক্যাপ্টেন৷ তাঁর অসামান্য সাহসিকতাকে কুর্নিশ জানাল লন্ডনের আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা (আইএমও)৷
মঙ্গলবার সংস্থার তরফে রাধিকার হাতে তুলে দেওয়া হয় আন্তর্জাতিক সাহসিকতার পুরস্কার৷ ঠিক কোন সাহসিকতার পরিচয় দিয়ে এমন বিরল সম্মান জিতে নিলেন এই ভারতীয় নারী? গত বছর বঙ্গোপসাগরে নৌকোডুবির শিকার হয়েছিলেন একদল মৎস্যজীবী৷ সেই সময় জীবনের ঝুঁকি নিয়ে সাতজন মৎস্যজীবীর প্রাণ বাঁচিয়েছিলেন রাধিকা৷ আর সেই কারণে আইএমও-র তরফে প্রথম কোনও ভারতীয় মহিলাকে এই সম্মান দেওয়া হল৷ তাঁর এই পুরস্কার ভবিষ্যতে মহিলাদের আরও সাহসী পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করবে বলে আশা লন্ডনের সংস্থাটির৷
মার্চেন্ট নেভি ক্যাপ্টেন হওয়ার পর প্রথমবার সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন রাধিকা৷ ভারতীয় শিপিং কর্পোরেশনে রেডিও অফিসার হিসেবে কাজ শুরু করেছিলেন৷ তারপর মার্চেন্ট নেভির জাহাজ এমটি সম্পূর্ণা স্বরাজ্যের ক্যাপ্টেন হয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন কেরালার কন্যা৷ লন্ডনের সংস্থার থেকে সাহসিকতার সর্বোচ্চ পুরস্কার গ্রহণ করে আপ্লুত রাধিকা নিজেও৷
সর্বশেষ খবর
-
প্রাক বর্ষার বৃষ্টি উত্তরবঙ্গে, অস্বস্তির মাঝেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা-সহ একাধিক জেলায়
-
সকালে টিকিট কেটে দুপুরে কোটিপতি! রাতারাতি ভাগ্যবদল যুবকের
-
পালাবদলে বাড়ছে শক্তি! আরএসএস শিক্ষক সংগঠনে একধাক্কায় ৩০ হাজার সদস্যবৃদ্ধি
-
বড় ধাক্কা টিম ইন্ডিয়ার, আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি!
-
পুলিশের জালে কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর, এবার শ্লীলতাহানির অভিযোগ