সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের সিদ্ধান্তের বরাবরই বিরোধিতা করে এসেছে কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলি। নোট বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র করে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী ক্রমাগত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে যাওয়ার পাশাপাশি এদিন গোটা বিষয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পদক্ষেপেরও তীব্র নিন্দা করেন। মঙ্গলবার এক বিবৃতিতে রাহুল বলেন, “আরবিআই-এর নোট বদলের ক্রমাগত নিয়ম পরিবর্তন প্রধানমন্ত্রীর পোশাক পরিবর্তনের মতো মনে হচ্ছে।”
অর্থমন্ত্রী অরুণ জেটলির নোট বদল সংক্রান্ত তথ্য টুইটারে প্রকাশ করেই এই বক্তব্য রেখেছেন কংগ্রেস সহ-সভাপতি।
এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে পি চিদাম্বরমও একই কথা বলেছেন। রাহুলের কথার প্রসঙ্গে তিনি বলেন, নোট বাতিল ঘোষণা করার পর থেকে, আরবিআই নোট বদলের নির্দেশিকার বারংবার পরিবর্তন আনছেন। আর এই ক্রমাগত পরিবর্তিত নির্দেশিকার ফলে দরিদ্র এবং মধ্যবিত্ত মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছেন।
প্রসঙ্গত, নোট বাতিলের পর থেকে কেন্দ্র এবং আরবিআইয়ের পক্ষ থেকে বহুবার ভিন্ন নির্দেশিকা চালু করা হয়েছে নোট বদলের জন্য। আর সেই কারণেই জটিলতার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। আর এই বিষয়টিকে কেন্দ্র করেই আরবিআইয়ের বিরোধিতায় সোচ্চার হয়েছে কংগ্রেস।
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?