সোমনাথ রায়, নয়াদিল্লি: সাংসদ পদ ফেরত পেলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। সোমবারই লোকসভা সেক্রেটারিয়েটের তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অনুযায়ী ওয়ানড়ের (Wayanad) সাংসদের পদ ফিরিয়ে দেওয়া হচ্ছে। এই খবর পাওয়ার পরেই উচ্ছ্বাসে মেতে ওঠেন দলের কর্মী সমর্থকরা। ১০ জনপথ রোডে রাহুল গান্ধীর বাসভবনের সামনে নাচগান শুরু করেন তাঁরা। প্রসঙ্গত, মঙ্গলবার থেকেই মণিপুর ইস্যুতে আনা অনাস্থা প্রস্তাবের আলোচনা শুরু হবে সংসদে। তার আগের দিনই ফিরিয়ে দেওয়া হল রাহুলের সাংসদ পদ।
সোমবার সকালেই লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরি জানিয়েছিলেন, “স্পিকারের কাছে সুপ্রিম কোর্টের অর্ডার কপি-সহ সমস্ত নথিপত্র জমা দেওয়া হয়েছে। সেগুলি খতিয়ে দেখে দ্রুত রাহুলের সাংসদ পদ ফেরাতে হবে। যদি তা না হয়, তাহলে প্রতিবাদ কর্মসূচি নেবে দল।” শোনা গিয়েছিল, সোমবারের মধ্যে যদি রাহুলের সাংসদ পদ না ফেরে তাহলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হবে। যদিও তার প্রয়োজন পড়েনি। সোমবারের অধিবেশন শুরুর আগেই রাহুল গান্ধীকে সাংসদ পদ ফিরিয়ে দেয় লোকসভার সচিবালয়।
[আরও পড়ুন: পাক সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, পরপর দু’দিনে খতম ৩ জঙ্গি]
রাহুলের সাংসদ পদ ফিরে পাওয়ার খবর প্রকাশ্যে আসতেই উল্লাসে মেতে ওঠেন কংগ্রেস কর্মীরা। রাহুলের বাসভবনের সামনে নানা পোশাকে সেজে নাচগান করতে শুরু করেন তাঁরা।অন্যদিকে খুশিতে মেতে ওঠেন অধীর চৌধুরী, মল্লিকার্জুন খাড়গেরা। ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে বৈঠক চলাকালীনই খবর পেয়ে মিষ্টি বিলি করেন তাঁরা।
[আরও পড়ুন: কালীঘাটের কাকুর চিকিৎসায় জোকা ESI হাসপাতালেই আস্থা ইডির! পাঠানো হল SSKM-এর রিপোর্ট]
সর্বশেষ খবর
-
চাপের মুখে ভারতের সাহায্য নিতে রাজি নেপাল, আটকে পড়া ভারতীয়দের হাল-হকিকত জানাল দিল্লি
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য