সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির (Delhi) কোচিং সেন্টারের দুর্ঘটনায় সেন্টারের মালিক ও কোঅর্ডিনেটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, তিন পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছে। এই দুর্ঘটনা নিয়ে মুখ খুলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। একে ‘সিস্টেমের যৌথ ব্যর্থতা’ বলে অভিহিত করে তিনি জানিয়েছেন, প্রত্যেক নাগরিকের সুরক্ষা সরকারের দায়ভার। এদিকে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে দুর্ঘটনার মুহূর্তের ভিডিও।
ঠিক কী হয়েছিল? পশ্চিম দিল্লির রাজেন্দ্র নগরে ‘রাও’স আইএএস স্টাডি সার্কল কোচিং সেন্টার’। সেখানে বহু পড়ুয়া প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন। বেসমেন্টে রয়েছে কোচিং সেন্টারের লাইব্রেরি। সেখানেই পড়াশোনা করছিলেন কয়েকজন। দমকল সূত্রে জানানো হয়েছে, আচমকাই বেসমেন্টে জল ঢুকতে শুরু করলে জলমগ্ন হয়ে পড়েন পড়ুয়ারা। কয়েকজনকে উদ্ধার করা গেলেও শেষপর্যন্ত জলে ডুবে মারা যান তিন পড়ুয়া। প্রায় ৪ ঘণ্টা পর তাঁদের দেহ উদ্ধার হয়। রবিবার গ্রেপ্তার করা হয়েছে কোচিং সেন্টারের মালিক ও কোঅর্ডিনেটরকে। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
I’m one of survivor of this horrible incident, within 10 min basement was filled it was 6.40 we called police and ndma’s but they reach after 9 PM till then my 3 #UPSCaspirants mates lost their lives 😭 3 are hospitalized pray for them🙏
who cares our life😭#RajenderNagar#upsc pic.twitter.com/hgogun1ehF— Hirdesh Chauhan🇮🇳 (@Hirdesh79842767) July 28, 2024
[আরও পড়ুন: নীতি আয়োগে মাইক বন্ধ ইস্যুতে মমতার পাশে বিরোধীরা, অভিযোগ খারিজ কেন্দ্রের]
এদিকে এই দুর্ঘটনা প্রসঙ্গে রাহুল গান্ধী বলেছেন, ”দিল্লিতে একটি বাড়ির বেসমেন্ট জলমগ্ন হয়ে পড়ার কারণে পড়ুয়াদের মৃত্যু খুবই দুঃখজনক। কয়েকদিন আগে বৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল। শোকাহত পরিবারের সকলের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই। পরিকাঠামোর এমন ধস আসলে সিস্টেমের যৌথ ব্যর্থতা। নিরাপদ ও সুখকর জীবন প্রতিটি নাগরিকের অধিকার এবং সরকারের দায়িত্ব।”
প্রকাশ্যে এসেছে দুর্ঘটনার মুহূর্তের ভিডিও! যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। হৃদেশ চৌহান নামের এক ইউজার এক্স হ্যান্ডলে ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘আমি ওই দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা পড়ুয়াদের একজন। ১০ মিনিটের মধ্যে জলে ভরে যায় বেসমেন্ট। তখন বাজে ৬টা ৪০। পুলিশে খবর যায়। কিন্তু তারা ৯টার আগে আসতে পারেনি। ততক্ষণে আমার ৩ জন সহপাঠীর মৃত্যু হয়েছে।’
[আরও পড়ুন: বর্গি এল দেশে! বাংলা শ্মশান হয় মারাঠা তাণ্ডবে, কী ছিল হামলার নেপথ্যে?]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক