ইটালি সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেদেশের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে চকোলেট উপহার দিয়েছেন। চকোলেট উপহার দেওয়ার সেই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল। দুই রাষ্ট্রপ্রধানের মিষ্টি মুহূর্ত নিয়ে চলছে চর্চা। এবার গোটা বিষয়টিকে তুলোধোনা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর তোপ, দেশবাসীর উপর দিয়ে মূল্যবৃদ্ধির ঝড় বয়ে যাচ্ছে আর প্রধানমন্ত্রী ইটালিতে চকোলেট বিলি করছেন।
পাঁচ দেশের সফরের শেষ গন্তব্য ইটালিতে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ইটালির প্রধানমন্ত্রী মেলোনি। দুই রাষ্ট্রপ্রধানের সুসম্পর্ক ওয়াকিবহল মহলে চর্চার বিষয়। ইটালির প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিকবার সেলফিতে ধরা দিয়েছেন মোদি। তাঁদের এই ফ্রেম সমাজমাধ্যমে ‘মেলোডি’ নামে পরিচিত। এবার ভারতের প্রধানমন্ত্রীর ইটালি সফরে দু’জনের নিজস্বী (সেলফি) দেখা গেল বিশ্বখ্যাত কলোসিয়ামের সামনে। সেই ছবি সমাজমাধ্যমে মেলোনি ‘মেলোডি’ পোস্ট করে লিখেছেন- ‘রোমে স্বাগত, আমার বন্ধু!’
আরও পড়ুন:
মেলোডি নামের ভারতবিখ্যাত চকোলেটই মেলোনির হাতে তুলে দিয়েছেন মোদি। কোটি কোটি মানুষ ইতিমধ্যেই তা দেখে ফেলেছেন। বহুবার সেটি শেয়ারও হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ইটালির প্রধানমন্ত্রী বলছেন, “প্রধানমন্ত্রী মোদি আমাদের জন্য উপহার এনেছেন। খুবই ভালো চকোলেট। মেলোডি।” এরপরই দুই রাষ্ট্রনেতা হাসতে থাকেন। ভিডিওটি দেখে মুচকি হাসি দিয়ে নেটিজেনরা বলছেন, “খুব চকোলেটি।” ওই ভিডিও দেখেই সুর চড়িয়েছেন রাহুল। ক্ষোভ উগরে দিয়েছেন এক্স হ্যান্ডেলে।
রাহুলের তোপ, ‘আমাদের মাথার উপর দিকে অর্থনৈতিক ঝড় বয়ে যাচ্ছে, আর আমাদের প্রধানমন্ত্রী ইটালিতে গিয়ে লজেন্স বিলি করছেন। কৃষক, যুবসমাজ, মহিলা, শ্রমিক, ছোট ব্যবসায়ী-সকলের চোখেই জল। কিন্তু প্রধানমন্ত্রী হাসছেন, হাসিমুখে রিল বানাচ্ছেন। সেই দেখে শুধু বিজেপির লোকজনই হাততালি দিচ্ছে। এটা কোনও নেতৃত্ব নয়, এটা প্রহসন।’ উল্লেখ্য, প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে আগেও কটাক্ষ করেছেন রাহুল।
आर्थिक तूफ़ान सर पर है, और हमारे प्रधानमंत्री इटली में टॉफ़ी बाँट रहे हैं!
किसान, युवा, महिलाएँ, मज़दूर और छोटे व्यापारी सब रो रहे हैं – PM हंसकर रील बना रहे हैं, और BJP वाले ताली बजा रहे हैं।
यह नेतृत्व नहीं, नौटंकी है।
— Rahul Gandhi (@RahulGandhi) May 20, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্যাঙ্কের বাইরে এবার নিয়মিত টহল দেবে পুলিশ! নয়া নির্দেশিকা জারি লালবাজারের
-
যাত্রী সেজে গাড়িতে, ক্যাব চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে ফিল্মি কায়দায় ডাকাতি খাস কলকাতায়!
-
ইকবালের মতোই জলে ডুবে থাকে তার দিদি-বোনেরাও! ‘বাপমরা মেয়েগুলো’র চিন্তায় চোখে জল মায়ের
-
একজনের নামে ক’টা সিম কার্ড? আগস্টেই চালু হচ্ছে নয়া নিয়ম
-
রাতবিরেতে আচমকা পূর্ব বর্ধমানের স্বাস্থ্যকেন্দ্রে হানা স্বাস্থ্যমন্ত্রীর! ঘেঁটে দেখলেন ওষুধের স্টক