সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ভারত জোড়ো যাত্রা’র পর এবার ‘ভারত ন্যায় যাত্রা’। মণিপুর থেকে মুম্বই পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ঘোষণা রাহুল গান্ধীর (Rahul Gandhi)। ১৪ জানুয়ারি থেকে শুরু হবে এই যাত্রা। শেষ হবে ২০ মার্চ। কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল একথা জানিয়েছেন।
তিনি আরও জানান, ৬৫ দিনের এই যাত্রায় রাহুল মোট ৬ হাজার ২০০ কিমি পথ পেরবেন। যার মধ্যে পড়বে ১৪টি রাজ্য ও ৮৫টি জেলা। কোন কোন রাজ্য দিয়ে যাবে রাহুলের যাত্রা? জানা যাচ্ছে মণিপুুর, নাগাল্যান্ড, অসম, মেঘালয়, বাংলা, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট ও মহারাষ্ট্রের ভিতর দিয়ে যাবেন রাহুল। বেণুগোপালের কথায়, ”এই যাত্রায় রাহুল যুব সম্প্রদায়, মহিলা ও প্রান্তিক মানুষদের সঙ্গে মূলত কথাবার্তা বলবেন।”
[আরও পড়ুন: দিল্লিতে ইজরায়েল দূতাবাসের কাছে বিস্ফোরণ, মিলল গাজায় হামলার ‘বদলা’র চিঠি!]
তবে ‘ভারত জোড়ো যাত্রা’র সঙ্গে এই যাত্রার একটা তফাত রয়েছে। এবারের যাত্রা পায়ে হেঁটে নয়, মূলত বাসেই হবে। উল্লেখ্য, ২০২২ সালের ৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ‘ভারত জোড়ো যাত্রা’য় ১৫০ দিনে সাড়ে ৪ হাজার কিমি পথ হেঁটেছিলেন রাহুল।
[আরও পড়ুন: বজরং-বীরেন্দ্রর পথে ভিনেশ ফোগাটও, ফেরাচ্ছেন খেলরত্ন-অর্জুন পুরস্কার]
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি