Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬

এবার রেল মন্ত্রকেও ‘ভিআইপি কালচার’-এর বিলুপ্তি ঘটতে চলেছে

তেমনই নির্দেশ দিলেন রেলওয়ে বোর্ডের নয়া চেয়ারম্যান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০১৯, ১৭:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০১৯, ১৭:৩৪

options
link
এবার রেল মন্ত্রকেও ‘ভিআইপি কালচার’-এর বিলুপ্তি ঘটতে চলেছে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কায়দাতে এবার রেলে ‘ভিআইপি কালচার’-এর অবসান ঘটাতে উদ্যোগ নিলেন রেলওয়ে বোর্ডের নয়া চেয়ারম্যান অশ্বিনী লোহানি। রেলের আধিকারিকদের উপহার নেওয়া থেকে বিরত থাকা ও অপ্রয়োজনীয় নিয়ম-কানুন ছেঁটে ফেলার নির্দেশ দিয়েছেন তিনি। রেলওয়ে বোর্ডের নয়া চেয়ারম্যানের স্পষ্ট বার্তা, রেলে দুর্নীতি কোনওভাবে বরদাস্ত করা হবে না। কর্মদক্ষতাই হবে রেলের আধিকারিকদের যোগ্যতার একমাত্র মাপকাঠি।

[অশান্তি রুখতে রোহতকে ‘শুট অ্যাট সাইট’-এর নির্দেশ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

চলতি মাসে মাত্র পাঁচদিনের ব্যবধানে উত্তরপ্রদেশের দু-দু’বার দুর্ঘটনার কবলে পড়ে রেল। প্রথম দুর্ঘটনাটি ঘটে গত ১৯ আগস্ট। উত্তরপ্রদেশের মুজাফফরনগরে লাইনচ্যুত হয়ে যায় কলিঙ্গ-উৎকল এক্সপ্রেসের ১৮টি বগি। প্রাণ হারান কমপক্ষে ২৪ জন। আহত হন ১৬০ জন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই যোগীর রাজ্যেই ফের বেলাইন হয় ট্রেন। ২৩ আগস্ট উত্তরপ্রদেশের আউরাইয়ার জেলায় ডাম্পারের ধাক্কা খেয়ে লাইনচ্যুত হয় দিল্লিগামী কৈফিয়ত এক্সপ্রেসের ১০টি কামরা। এই জোড়া দুর্ঘটনায় ধাক্কায় রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন এ কে মিত্তল। বস্তুত, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে জোড়া দুর্ঘটনা নৈতিক দায় নিয়ে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন রেলমন্ত্রী সুরেশ প্রভু স্বয়ং। তাঁকে আরও কিছুদিন অপেক্ষা করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তবে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগপত্র গৃহীত হয়। বোর্ডের নতুন চেয়ারম্যান হন সংঘ ঘনিষ্ট বলে পরিচিত অশ্বিনী লোহানি। রবিবার রেলের দিল্লি ডিভিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করেন তিনি। রেল সূত্রে খবর, ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বা ডিআরএমদের রেলওয়ে বোর্ডের নয়া চেয়ারম্যান বলেছেন, রেলের সমস্ত স্তরের কর্মীদের সমান চোখে দেখতে হবে। নিচুতলার কর্মীদের পরামর্শকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। পাশাপাশি, ‘ভিআইপি কালচার’-এর অবসান ঘটানোর জন্য রেল ভবনে পদস্থ আধিকারিকদের ঘরের সামনে থেকে নেমপ্লেট খুলে ফেলার নির্দেশ দিয়েছেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহানি। এমনকী, রেলের নবনিযুক্ত আধিকারিকদের নিজেদের টেবিলও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বলেছেন তিনি।

[রাম রহিমের ফাঁসি চেয়ে পথে বারাণসীর সাধু-সন্তরা]

প্রসঙ্গত, রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার আগে এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর বা সিএমডি ছিলেন অশ্বিনী লোহানি। তখনও কর্মীদের নিজেদের ব্যাগ নিজেই বহন করা, ভ্রমণের সময়ে নির্দিষ্ট পোশাক পরা-সহ একাধিক নির্দেশ জারি করেছিলেন তিনি।

[লালুর সভার ভিড় ফটোশপের কারসাজি? তুলকালাম বিতর্ক]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.