Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৮ জুলাই ২০২৬

এক লাফে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ল অনেকটাই, ক্ষুব্ধ যাত্রীরা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোয় প্রিয়জনরা শহরে আসছে। রিসিভ করতে স্টেশনে যাচ্ছেন! ট্রেনের টাইমের একটু ওদিক ওদিক হয়েই থাকে। ফলে খানিকক্ষণের অপেক্ষা। একটা প্ল্যাটফর্ম টিকিট কাটতেই হবে। কিন্তু এবার তা কাটতে গেলে পকেটে বেশ ভালই কোপ পড়বে। কেননা পুজোর মরশুমে এক লাফে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়িয়ে দেওয়া হল অনেকটাই। অর্থাৎ ১০ টাকার বদলে এবার সেটির দাম … <p class="link-more"><a href="https://www.sangbadpratidin.in/india/railways-to-hike-platform-ticket-fare-to-rs-20/pid/88911/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "এক লাফে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ল অনেকটাই, ক্ষুব্ধ যাত্রীরা"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০১৭, ১০:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০১৭, ১০:৩০

options
link
এক লাফে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ল অনেকটাই, ক্ষুব্ধ যাত্রীরা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোয় প্রিয়জনরা শহরে আসছে। রিসিভ করতে স্টেশনে যাচ্ছেন! ট্রেনের টাইমের একটু ওদিক ওদিক হয়েই থাকে। ফলে খানিকক্ষণের অপেক্ষা। একটা প্ল্যাটফর্ম টিকিট কাটতেই হবে। কিন্তু এবার তা কাটতে গেলে পকেটে বেশ ভালই কোপ পড়বে। কেননা পুজোর মরশুমে এক লাফে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়িয়ে দেওয়া হল অনেকটাই। অর্থাৎ ১০ টাকার বদলে এবার সেটির দাম হল ২০ টাকা। স্বাভাবিকভাবেই এই নিয়মে ক্ষুব্ধ যাত্রীরা।

[পুজোয় জমজমাট পেটপুজোর আয়োজনে IRCTC]

রেল সূত্রে খবর, উৎসবের সময় প্ল্যাটফর্মে অতিরিক্ত ভিড় এড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছে রেল। উৎসবের মরশুমে বাড়তি লোকের চাপ থাকে। শহরে এ সময় ফুটফলিং বেশি। বহু মানুষ বাইরে থেকে আসেন এই সময়টা। ফলে স্টেশনে চাপ থাকে। তার মধ্যেই অহেতুক কারণেই প্ল্যাটফর্মে ভিড় জমান অনেকে। তা এড়াতেই একেবারে দ্বিগুণ করে দেওয়া হয়েছে ভাড়া। যাত্রীদের ক্ষোভ অবশ্য এ যুক্তিতে মিটছে না। তাঁদের প্রশ্ন,  গোটা দেশে যেখানে প্ল্যাটফর্ম টিকিটের মূল্য ১০ টাকা সেখানে কেন শুধুমাত্র দক্ষিণ-পূর্ব রেলে তা বাড়িয়ে দেওয়া হল কেন? ভিড়কে সামনে রাখলে দেশের অন্যান্য উৎসবের প্রসঙ্গও চলে আসে। মুম্বইয়ের গণেশ পুজো বা বিহারের ছট পুজোতেও লাখো মানুষের সমাগম হয়। সেক্ষেত্রে তো প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানো হয় না। তাহলে ভিড় হটানোর অজুহাতে কেন মধ্যবিত্তের পকেটে কোপ বসানো হল, সে প্রশ্নই তুলেছেন বহু মানুষ। এদিকে সাধারণ যাত্রীর সংখ্যা যদি বেশিই হয় তবে তাঁরা তো টিকিট কেটেই যাতায়াত করছেন. তাহলে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানো হল কেন। যদিও এ প্রশ্নের সদুত্তর মিলছে না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে প্ল্যাটফর্মের ভিড়ের জন্য রেলকেই কাঠগড়ায় তুলেছেন যাত্রীরা। তাঁদের দাবি, নির্ধারিত সময়ের ট্রেন যথাসময়ে এলে ল্যাটা চুকে যায়। প্ল্যাটফর্মে তাহলে আর গাদাগাদি ভিড় থাকে না।  তা হয় না বলেই ভিড় বাড়ে। কিন্তু তা এড়াতে যদি প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানো হয়, তবে কোপ পড়বে সাধারণ মানুষের উপরই। পুজোর সময় এই নিদানে বেশ ক্ষুব্ধ যাত্রীরা। সূত্রের খবর, পুজো ফুরোলেও এই দাম কমবে না। তারপরও বেশ কিছুদিন চলবে এই বাড়তি দাম। অনেকের আবার সন্দেহ এই দাম বাড়ানো কি স্থায়ী দামবৃদ্ধিরই ইঙ্গিত। এর আগেও সাধারণ ও প্ল্যাটফর্ম টিকিটের নূন্যতম ভাড়া বাড়ানো হয়েছে। এবারও কি সেই ইঙ্গিত, তুঙ্গে জল্পনা। নতুন এই দাম চালু হচ্ছে ২০ সেপ্টেম্বর থেকে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত নেওয়া হবে এই বর্ধিত মূল্য।

[গরুকে সম্মান জানালে কেউ হিংসাকে প্রশ্রয় দেয় না, জানালেন ভাগবত]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.