সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, গুরুগ্রাম, হায়দরাবাদ৷ বুধবার সকালের ব্যস্ত সময়েই প্রবল বর্ষণে জনজীবন রীতিমতো ব্যাহত৷ লম্বা ট্রাফিক জ্যামে থমকে গিয়েছে ব্যস্ত শহর৷ একই ছবি হায়দরাবাদেও৷ দেওয়াল ভেঙে পড়ে সেখানে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে বলেও জানা যাচ্ছে৷এ রাজ্যেও বিপর্যস্ত ট্রেন চলাচল৷
বুধবার সকাল থেকেই প্রবল বর্ষণে ভেসে যায় রাজধানী শহর৷ বৃষ্টির জেরে ইউএস স্টেট সেক্রেটারি জন কেরির সফরের কিছু অংশ বাতিল করা হয়৷ খোদ সেনাপ্রধানও বৃষ্টির কারণে রাস্তায় আটকে পড়েন৷
হায়দরাবাদও সকাল থেকেই ভুগছে বৃষ্টিতে৷ প্রায় ঘণ্টা দু’য়েক সাধারণ মানুষকে বাইরে বেরোতে নিষেধ করা হয় সেখানে৷ বৃষ্টির জেরে বাড়ির দেওয়াল ধসে তিনজনের মৃত্যু হয়েছে বলেও জানা যায়৷
অফিস যাওয়ার সময় বৃষ্টির জেরে জ্যামে আটকে পড়ে ব্যাপক নাকাল হন সাধারণ মানুষ৷ লম্বা সময় জ্যামে আটকে থেকে টুইট করে নিজেদের ক্ষোভ জানাতে থাকেন তাঁরা৷ পরিস্থিতি বুঝে কোনও কোনও অফিসে দেরিতে ঢোকার অনুমতি দেওয়া হয়৷গুরুগ্রামে কিছু অফিসে কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয় আজকের জন্য৷
জনজীবন স্বাভাবিক করতে প্রশাসনের তরফে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে৷
Delhi: Roads flooded with rain water as heavy rainfall lashes the capital city (Visuals from AIIMS flyover) pic.twitter.com/f1TBIuC8X9
— ANI (@ANI_news) August 31, 2016
সর্বশেষ খবর
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, স্টুডিও পাড়ায় তোলাবাজির অভিযোগে ধৃত অরূপের ভাই
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন