সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুইমিং পুলে নেমে মহিলা পুলিশ কনস্টেবলের সঙ্গেই অশ্লীল কাজে লিপ্ত হলেন রাজস্থান (Rajasthan) পুলিশের এক ডিএসপি। তাও আবার ছোট শিশুর সামনেই। আর সেই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হতেই ছড়াল তীব্র চাঞ্চল্য। ইতিমধ্যে ঘটনায় অভিযুক্ত ডিএসপিকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি চলছে বিচারবিভাগীয় তদন্তও। আর শেষ পাওয়া খবর অনুযায়ী, রাজস্থান পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ ওই পুলিশ অফিসারকে গ্রেপ্তারও করেছে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রাজস্থানের আজম জেলায় বিয়াওয়ারে নিযুক্ত সার্কেল অফিসার হীরালাল সাইনি একজন মহিলা কনস্টেবলের সঙ্গে সুইমিং পুলে স্নান করতে নামেন। সেই সময় ওই সুইমিং পুলে ওই মহিলা কনস্টেবলের ৬ বছরের শিশুও ছিল। তাঁর উপস্থিতিতেই একে অপরের সঙ্গে লিপ্ত হন তাঁরা। এই ঘটনার পর ১৩ জুলাই ওই মহিলা কনস্টেবল তাঁর হোয়াটস অ্যাপে সুইমিং পুলের একটি ছবি পোস্ট করেন।

[আরও পড়ুন: ‘রূপানির নেতৃত্বে গুজরাট জয় মুশকিল’, RSS-এর সমীক্ষার পরই মুখ্যমন্ত্রী বদলের সিদ্ধান্ত বিজেপির?]
পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওতে মহিলার ৬ বছরের সন্তানকেও দেখা যাচ্ছিল। ওই পুলিশ অফিসার এবং মহিলা উভয়েই একসঙ্গে ভিডিওটি তৈরি করেছিলেন। এই ২ মিনিট ৩৮ সেকেন্ডের ভিডিও ভাইরাল হতেই থানায় অভিযোগ জানাতে যান ওই মহিলার স্বামী।
মহিলা কনস্টেবলের স্বামীর অভিযোগের ভিত্তিতে ডিজিপি এমএল লাথার ওই পুলিশ অফিসার এবং মহিলা কনস্টেবলকে বরখাস্ত করেন এবং তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়। প্রসঙ্গত, ২০১৮ সালে বিয়াওয়ারে ডেপুটি পুলিশ সুপার হিসাবে নিযুক্ত হন হীরালাল সাইনি। কিছুদিন আগেই তাঁকে বদলি করা হয়, কিন্তু তিনি স্থানান্তর নেননি। আর এবার এই ভিডিওটি সামনে আসতেই গ্রেপ্তার হতে হল তাঁকে। যদিও ভিডিওটি প্রসঙ্গে হীরালাল সাইনির বক্তব্য, ভিডিওটি ভুয়ো। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই এই ভিডিওটি বানানো হয়েছে।
[আরও পড়ুন: ‘পুলিশের পক্ষে সব জায়গায় থাকা সম্ভব নয়’, মুম্বই ধর্ষণ কাণ্ডে কমিশনারের মন্তব্যে বিতর্ক তুঙ্গে]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে