Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬

রাজস্থানে ২৩ দুষ্কৃতীর লালসার শিকার এক যুবতী, দিশাহীন পুলিশ

অভিযুক্তরা অধরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৭, ০৭:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৭, ০৭:৫১

options
link
রাজস্থানে ২৩ দুষ্কৃতীর লালসার শিকার এক যুবতী, দিশাহীন পুলিশ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  নিজের জমি দেখতে রাজস্থানের বিকানিরে গিয়েছিলেন দিল্লির এক যুবতী। অভিযোগ, ফেরার পথে, অপহরণ করে বছর আঠাশের ওই যুবতীকে দফায় দফায় ধর্ষণ করেছে ২৩ জন। অভিযুক্তদের মধ্যে দু’জনকে শনাক্ত করা গিয়েছে। ওই দু’জন-সহ ২৩  অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

স্কুলের ঘর ভাড়া নিয়েই নিশ্চিন্তে বসবাস, হাতেনাতে পাকড়াও করলেন মন্ত্রী ]

Advertisement

জানা গিয়েছে, বিকানির শহরের রিদমালসার পুরোহিটান এলাকায় একটি জমির মালিক নির্যাতিতা যুবতী। সেই জমিটি দেখতেই, ২৫ সেপ্টেম্বর বিকানির গিয়েছিলেন তিনি। ওইদিনই দিল্লি ফেরার কথা ছিল তাঁর। ওই যুবতীর অভিযোগ, দুপুরে তিনি যখন জয়পুর রোডের ধারে খাটু শ্যাম মন্দির এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন, তখন দু’জন ব্যক্তি জোর করে ওই যুবতীকে গাড়িতে তোলে। ওই যুবতী জানিয়েছেন, চলন্ত গাড়িতে তাঁকে ধর্ষণ করে ওই দুই ব্যক্তি। ফোনে আরও ছয়জনকে ডেকে নেয় ওই দুই অভিযুক্ত। তারাও ওই যুবতীকে ধর্ষণ করে। এরপর স্থানীয় পালানা গ্রামে একটি সরকারি পাওয়া সাবস্টেশনে নিয়ে যাওয়া হয় ওই যুবতীকে। সেখানে আরও অনেকে মিলে তাঁকে ধর্ষণ করে। ওই যুবতীর দাবি, পরের দিন অর্থাৎ ২৬ সেপ্টেম্বর ভোরে যেখান থেকে অপহরণ করা হয়েছিল, সেখানেই তাঁকে ফেলে দিয়ে পালিয়ে যায় দুই অভিযুক্ত।

মুম্বইয়ের রেল স্টেশনে পদপিষ্ট হয় মৃত ১৫, আহত অন্তত ৩০  ]

ঘটনার পর, বিকানিরের পুলিশ সুপারের সঙ্গে দেখা করে ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। পুলিশ সুপারের দপ্তর থেকে এফআইআরটি স্থানীয় থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় পুলিশ আধিকারিক জানিয়েছেন, এফআইআর যে জায়গায় কথা উল্লেখ করেছেন ওই যুবতী, সেখান থেকে কন্ডোম উদ্ধার হয়েছে। দু’জন অভিযুক্তকে শনাক্ত করা গিয়েছে। নির্যাতিতার বয়ানও রেকর্ড করেছেন তদন্তকারীরা। তবে এখনও কেউ ধরা পড়েনি।

‘অর্থনীতির প্রশ্ন তুচ্ছ নয়, মানুষের মুখোমুখি হয়ে জবাব দেওয়া উচিত মোদির’ ]

প্রসঙ্গত, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের পরেই সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটে রাজস্থানে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো পরিসংখ্যান বলছে, ২০১৫ সালে ৩ হাজার ৬৪৪টি ধর্ষণের ঘটনা ঘটেছিল বিজেপিশাসিত এই রাজ্যে।

পুলিশের মধ্যে চর ঢুকিয়েই কি গ্রেপ্তারি এড়াচ্ছে হানিপ্রীত? ]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.