সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ভোটারদের মন জয় করতে এক অভিনব ঘোষণা করল রাজস্থানের বসুন্ধরা রাজে সরকার৷ এবার ৭০ বছরের উর্ধ্বের প্রবীণদের সম্পূর্ণ বিনামূল্যে বিমানে তীর্থভ্রমণের ব্যবস্থা করে দিল রাজ্য সরকার৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবারই, জয়পুর বিমানবন্দর থেকে ৩০ জন তীর্থযাত্রীকে নিয়ে প্রথম বিমানটি উড়ে যায় তিরুপতির উদ্দেশ্যে৷ ওই তীর্থযাত্রীদের থাকা-খাওয়ার ব্যবস্থাও করে দিয়েছে সরকার৷
(গুরমেহরের সমর্থনকারীরা পাকিস্তানের পক্ষে, বিস্ফোরক মন্তব্য মন্ত্রীর)
‘দিনদয়াল উপাধ্যায় বরিষ্ঠ নাগরিক তীর্থ যোজনা’ নামের এই প্রকল্পের অন্তর্গত এই কাজে লটারির মাধ্যমে বেছে নওয়া ১০০০ জন প্রবীণ নাগরিকদের৷ ছাব্বিশটি ব্যচে ভাগ করে তীর্থযাত্রায় পাঠাবে রাজে সরাকার৷ ওই ভ্রমণ তালিকায় রয়েছে রামেশ্বরম, পুরি ও তিরুপতি মন্দির৷ এই প্রকল্পে সরকারের খরচ হচ্ছে প্রায় ১.৭৫ কোটি টাকা৷ এছাড়াও, গত বছর ‘আম্মা ক্যান্টিন’-এর আদলে সস্তায় খাবার যোগান দিতে ‘অন্নপূর্ণা কিচেন’ নামের একটি প্রকল্পও শুরু করে রাজে সরকার৷
কন্ডোমের বিজ্ঞাপনে সানির লাস্যে আপত্তি মহিলাদেরই
সর্বশেষ খবর
-
আজ হরিয়ালি অমাবস্যা ও সূর্যগ্রহণের বিরল যোগ, স্রেফ একটি কাজেই দূর হবে সব বাধাবিপত্তি
-
স্পিকারকে না জানিয়ে নিলম্বিত! অবশেষে সাসপেনশন উঠে গেল বিধানসভার মার্শালের
-
‘হুজুগ’ বলেছিল তৃণমূল, অভয়া কাণ্ডের দু’বছর পর ফের ১৪ আগস্ট ‘রাত দখলে’র ডাক অগ্নিমিত্রার
-
তৃণমূল সাংসদরা পিছনের সারিতে কেন, দলত্যাগীদের পদ খারিজ কবে? স্পিকার সাক্ষাতে প্রশ্ন অভিষেকদের
-
‘জীবনে শর্টকাট নিও না…’, রিলপ্রেমী জেন জি’দের নয়া বার্তা প্রধানমন্ত্রীর