সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফাইন দেওয়া নিয়ে পুলিশের সঙ্গে বচসা বিজেপি মহিলা কর্মীর৷ আর এরপরেই মেজাজ হারালেন বিজেপি নেত্রীর স্বামী৷ দলীয় কর্মীদের নিয়ে পুলিশের উপর রীতিমতো চড়াও হওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে৷ শুধু তাই নয়, এক পুলিশ আধিকারিককে চড় মারার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে৷ রাজস্থানের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে৷
জানা গিয়েছে, ট্রাফিক আইন ভাঙায় বিজেপি নেত্রীকে জরিমানা করে পুলিশ৷ কিন্তু সেই জরিমানা দিতে নারাজ হন তিনি৷ শুধু তাই নয়, গোটা বিষয়টি নিয়ে পুলিশের বিরোধিতায় সোচ্চার হন তাঁরা৷ ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, পুলিশের উপর চড়াও হয়েছেন বিজেপি নেত্রী চন্দ্রকান্তা মেঘওয়ালের স্বামী নরেশ মেঘওয়াল৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ব্যক্তি এক পুলিশ আধিকারিককে চড় মারলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ পুলিশ সেখানে উপস্থিত জনতার উপর লাঠিচার্জ করে বলেও জানা গিয়েছে৷ চন্দ্রকান্তার অভিযোগ, ঘটনাস্থলে পুলিশরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করে৷ টানা-হ্যাঁচড়ার ফলে তাঁর শাড়ি ছিঁড়ে যায় বলেও জানিয়েছেন তিনি৷
(জঙ্গি বিরোধী অভিযানে নয়া পন্থা সেনার)
ঘটনার কথা প্রকাশ্যে আসতেই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে৷ রাতারাতি বদলি করা হয়েছে ঘটনায় জড়িত চার পুলিশকর্মীকে৷ ঘটনাটির বিষয়ে মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের কাছেও খবর পৌঁছেছে বলে জানা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
কানে দুল, কপালে টিপ, কিন্তু উধাও একঢাল চুল! চর্চায় রাজন্যার ‘নেড়া’ লুক
-
বছরের পর বছর ভরাডুবি, লাগাতার দুর্নীতি, বন্ধই হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগ!
-
শুধু ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু নয়, মৃতদেহে মিলেছে পোড়ার চিহ্নও! ‘শিখা ইন’ কাণ্ডে ময়নাতদন্তে নয়া তথ্য
-
বেঙ্গালুরুর ছেলে বলেই ‘রাবণ’ যশকে বেশি পছন্দ? ‘রাম’ রণবীর নিয়ে কী বললেন হানি সিং?
-
হাতির তাণ্ডবে ক্ষতি রুখবে লেবুচাষ! কী যুক্তি উদ্যান পালন দপ্তরের?