Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ১২ জুলাই ২০২৬

জুলাইয়ের শেষেই রাজনৈতিক দল গড়ছেন রজনীকান্ত!

রজনীকান্তের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে মুখ খুললেন তাঁর ভাই

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৭, ২০১৭, ১৪:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৭, ২০১৭, ১৪:০৫

options
link
জুলাইয়ের শেষেই রাজনৈতিক দল গড়ছেন রজনীকান্ত! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ তিনি রাজনীতিতে আসবেন কিনা, তা নিয়ে এখন দেশ জুড়ে জল্পনা তুঙ্গে। যদি রাজনীতিতে আসেনও, তাহলে কোনও দলেই বা নাম লেখাবেন, তা নিয়ে চর্চা চলছে বিস্তর। তবে প্রকাশ্যে নিজের অবস্থান এখনও স্পষ্ট করেননি দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত। এরইমধ্যে নয়া জল্পনা উসকে দিলেন রজনীকান্তের ভাই সত্যনারায়ণ রাও গায়কোয়াড়। তাঁর দাবি, জুলাইয়ের শেষেই নতুন রাজনৈতিক দল তৈরি কথা ঘোষণা করবেন দক্ষিণের এই সুপারস্টার।

[জানেন, দেশের প্রধানমন্ত্রী হিসেবে কোন কৃতিত্বটি শুধু মোদিরই?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দক্ষিণের ফিল্মস্টারদের রাজনীতিতে যোগ দেওয়া নতুন কিছু নয়। এমজি রামচন্দ্রণ থেকে জয়ললিতা রুপোলি পর্দা ছেড়ে রাজনীতির ময়দানেও সমান দাপট দেখিয়েছেন অনেকেই। এবার কী সেই তালিকায় জুড়তে চলেছে দক্ষিণের আর এক সুপারস্টার রজনীকান্তের নামও?  এই প্রশ্ন বেশ কিছু দিন ধরে ঘোরাফেরা করছে। যদিও খোলসা করে কিছুই জানাতে চাননি রজনীকান্ত। তবে দীর্ঘদিন বাদে ফের ফ্যানদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। বাজিয়ে দেখেছেন, নিজের জনসমর্থন এখনও অটুট আছে কিনা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছিল, খুব তাড়াতাড়ি প্রধানমন্ত্রী নরেন্দ মোদির সঙ্গে দেখা করবেন রজনীকান্ত। দক্ষিণের এই সুপারস্টারের জন্য দলের দরজা সবসময় খোলা বলে জানিয়েছিলেন খোদ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সবমিলিয়ে রজনীকান্তের বিজেপি যোগদানের জল্পনা যখন জোরদার হচ্ছিল, ঠিক তখনই রজনীকান্তের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে মুখ খুললেন তাঁর ভাই সত্যনারায়ণ রাও গায়কোয়াড়। দাবি করলেন, রজনীকান্ত নিজেই রাজনৈতিক দল তৈরি করবেন।

[দিল্লির স্বাস্থ্য দপ্তরে ৩০০ কোটি টাকার দুর্নীতি, ফের কপিলের নিশানায় কেজরি]

বেঙ্গালুরুতে থাকেন সত্যনারায়ণ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি বলেছেন, মানুষই চাইছেন, রজনীকান্ত রাজনীতিতে আসুন। এ বিষয়ে ইতিমধ্যেই ফ্যান ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে একপ্রস্ত আলোচনাও সেরে ফেলেছেন তিনি। তবে রজনীকান্ত হয়ত কোনও রাজনৈতিক দলে যোগ দেবেন না। বরং নিজের রাজনৈতিক দল গড়াকেই অগ্রাধিকার দেবেন।

[রমজানে হামলার ছক বানচাল করে ২৪ ঘন্টায় সেনার গুলিতে নিকেশ ১০ জঙ্গি]

তবে রাজনীতি রজনীকান্ত অবশ্য একেবারে নতুন নন। প্রায় দু’দশক আগে খুব অল্প সময়ের জন্য হলেও রাজনীতির আঙিনায় পা রেখেছিলেন তিনি। ১৯৯৬ সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ডিএমকে ও তামিল মানিলা কংগ্রেসের জোট করে সমর্থন করেছিলেন রজনীকান্ত। মূলত তাঁর সমর্থনের জোরে জয়ললিতাকে হারিয়ে ক্ষমতা দখল করে ডিএমকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.