সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চারবার ভারতে হামলা চালিয়েও বিশেষ সুবিধা করে উঠতে পারেনি পাকিস্তান৷ ভারতীয় জওয়ানরা ইসলামাবাদকে যোগ্য শিক্ষা দিয়েছে৷ ভারত কারও সামনে মাথা নত করবে না, জম্মুর কাঠুয়ায় শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এই ভাষাতেই পাকিস্তানকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷
রবিবার রাজনাথ বলেন, “পাকিস্তানকে বুঝতে হবে, সন্ত্রাসবাদ কাপুরুষের হাতিয়ার৷ বাহাদুররা অন্তত সন্ত্রাসকে অস্ত্র হিসাবে ব্যবহার করেন না৷ পাকিস্তান কী ভেবেছে? জঙ্গিদের সাহায্য নিয়ে জম্মু ও কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে পারবে?” আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণরেখা বরাবর পাক রেঞ্জার্সের যুদ্ধবিরতি লঙ্ঘনের বিরুদ্ধেও সরব হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ সম্মুখ সমরে ভারতকে হারানো যাবে না, এ কথা পাকিস্তান কারগিল যুদ্ধের সময়ই বুঝে গিয়েছিল৷ তাই লুকোছাপা হামলা চালানো ছাড়া তাদের কাছে আর কোনও পথ নেই, মত রাজনাথের৷ তিনি আরও বলেন, “কারগিল যুদ্ধের পরও অটলজি পাকিস্তানের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছিলেন৷ বিনিময়ে ওরা কী দিল? যুদ্ধবিরতি লঙ্ঘন!”
Kargil war ke baad bhi Atalji ne Pak ke taraf dosti ka haanth badhaya tha; Lekin Pak ne uske badle diya kya? Ceasefire violations: HM pic.twitter.com/q7Aumz4Q66
— ANI (@ANI_news) December 11, 2016
এদিন সরাসরি পাকিস্তানের নাম করে হুঁশিয়ারি দিয়ে রাজনাথ সিং বলেন, এখনও পর্যন্ত পাকিস্তান দু’টুকরো হয়েছে৷ কিন্তু নিজেদের শুধরে নিতে না পারলে ভবিষ্যতে পাকিস্তান ১০ টুকরো হয়ে যাবে বলে এদিন কাঠুয়ায় বলেন রাজনাথ৷ তবে আজও পাকিস্তানকে ভারতের অংশ হিসাবে ভেবে প্রথমে গুলি চালাতে চায় না দেশের সেনাবাহিনী, বক্তৃতায় বলেন রাজনাথ৷ পাকিস্তান চায় ধর্মীয় বিভেদ তৈরি করে ভারতকে ভেঙে টুকরো টুকরো করতে৷ কিন্তু তাদের সেই উদ্দেশ্য কখনও সফল হবে না বলেও এদিনের সভামঞ্চ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী৷
Pak conspiring to divide India on religious lines but it won’t succeed: @rajnathsingh on #MartyrsDay in Kathua in J&K.
— Press Trust of India (@PTI_News) December 11, 2016
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার