সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কূটনৈতিকভাবে চিন যেভাবে বারবার পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছে, তাতে ক্ষুব্ধ ভারতবাসী৷ প্রশাসনিক তরফে সরাসরি চিনের উদ্দেশ্যে কিছু বলা না হলেও, চিনা দ্রব্য বয়কটের ডাক উঠেছিল সোশ্যাল মিডিয়ায়৷ এবার সেই সুর শোনা গেল যোগগুরু রামদেবের কথাতেও৷ চিনা দ্রব্য বয়কটেরই ডাক দিলেন তিনি৷
চিনের বাধাতেই এলিট পরমাণু ক্লাব এনএসজি-তে প্রবেশ করতে পারেনি ভারত৷ সেবারও পাকিস্তানের তোলা অভিযোগে সায় দিয়েই ভারতের আশা কার্যত শেষ করেছিল চিন৷ এছাড়াও সন্ত্রাস প্রশ্নে বারবার পাকিস্তানের পাশে এসেই দাঁড়িয়েছে চিন৷ উরি পরবর্তী সময়ে জৈশ নেতা মাসুদ আজহারকে জঙ্গি ঘোষণার ক্ষেত্রেও বাধা দিয়েছে চিন৷ ব্রিকস সম্মেলনে নাম না করে ভারতের প্রধানমন্ত্রীকে যখন পাকিস্তানকে সন্ত্রাসের আঁতুড়ঘর হিসেবে তুলে ধরেছেন, তখনও পাকিস্তানের পিঠ বাঁচাতে আসরে নেমেছে চিন৷ চিন নিজের নিরপেক্ষ অবস্থান আন্তর্জাতিক মহলের সামনে স্পষ্ট করতে চাইলেও, আদতে পাকিস্তানের প্রতি সে দেশের পক্ষপাতিত্ব কোনওভাবেই গোপন থাকছে না৷ প্রশাসনিকভাবে কোনও বিবৃতি না দিলেও, চিনকে সমুচিত শিক্ষা দেওয়ার রাস্তা যে চিনের সঙ্গে ব্যবসা বন্ধ করা সে বিষয়ে একমত সারা দেশবাসী৷ কিন্তু সরকারিভাবে সে সিদ্ধান্ত নেওয়া এখনই সম্ভব নয়৷ কেননা চিনের সঙ্গে এই মুহূর্তে প্রায় ৪.৫ লক্ষ কোটি টাকার ব্যবসা হয় ভারতে৷ কিন্তু চিনা দ্রব্য বয়কট করে ভারতে চিনের বাজারকে সংকুচিত করার ভাবনা নিয়েছিল দেশবাসী৷ সেইমতো দীপাবলির শুরুতে চিনা বৈদ্যুতিন সরঞ্জাম বয়কট করার জন্য লাগাতার প্রচার চলেছিল৷ সে প্রচারে অন্তত ২০ শতাংশ বিক্রি কমেছে৷ চিনা নকল ডিম রুখতেও নানা প্রচার চলে সোশ্যাল মিডিয়ায়৷
নাগরিকদের সঙ্গে সহমত পোষণ করলেন যোগগুরু তথা ‘পতঞ্জলি’ সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর বাবা রামদেব৷ দ্বিধাহীনভাবেই তিনি জানালেন, চিনা দ্রব্য বয়কট করেই চিনকে শিক্ষা দিতে হবে৷ আর তাই এ দেশে চিনা দ্রব্য নিষিদ্ধ করার দাবি জানালেন তিনি৷
সর্বশেষ খবর
-
বিশ্বে প্রথম আইভিএফ পদ্ধতিতে দেশীয় প্রজাতির গরুর জন্ম! ঐতিহাসিক কাণ্ড অসমে
-
কলকাতার পর রাজ্যের একাধিক স্কুলে মিড ডে মিল দেবে ইসকন, তালিকায় নন্দীগ্রামও
-
মাদকপাচার চক্রে গ্রেপ্তার শাহিদের সহ অভিনেতা! মিলল কয়েক লক্ষ টাকার নিষিদ্ধ পণ্য
-
অন্নপূর্ণার অর্থ এখনও মেলেনি! দ্রুত টাকাপ্রাপ্তির প্রার্থনায় পুজো ‘সহমর্মী’ প্রাপকদের
-
নাবালিকাকে ‘ধর্ষণে’র চেষ্টা সিপিএম কর্মীর, খুনের হুমকি! ছুটে গেলেন কামদুনির টুম্পা