সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতি সন্ধ্যায় সীতার সঙ্গে বসে মদ্যপান করতেন রামচন্দ্র। এমনই বিতর্কিত দাবি করলেন বিখ্যাত লেখক ও চিন্তাবিদ কেএস ভগবান। শুক্রবার কর্ণাটকের মান্ডিয়ায় তাঁকে এমনই কথা বলতে দেখা গিয়েছে। স্বাভাবিক ভাবেই তাঁর এই দাবি ঘিরে বিতর্ক ঘনিয়েছে।
ঠিক কী বলেছেন তিনি? তাঁর কথায়, ”প্রতিদিন সন্ধেবেলায় রামের কাজ ছিল সীতার পাশে বসে মদ খাওয়া। এটা আমি বলছি না। এমনটাই লেখা আছে।” তবে এই প্রথম নয়, এর আগেও এই ধরনের কথা বলে বিতর্ক বাঁধিয়েছেন ওই লেখক। ২০১৯ সালেও এমন দাবি করেছিলেন তিনি।
[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীদেরও দেওয়া হোক বিচারপতিদের নাম সুপারিশের অধিকার, মমতার চাপে সুরবদল রিজিজুর]
সেবারও ভগবান দাবি করেছিলেন, রামচন্দ্র (Lord Ram) নিয়মিত মদ্যপান করতেন। এবং সীতাকেও বাধ্য করতেন তা পান করতে। তাঁর বই ‘রামা মন্দিরা ইয়াকে বেদা’-তেও এই কথা লিখেছিলেন তিনি। পাশাপাশি ওই একই বইয়ে রামায়ণ (Ramayana) প্রসঙ্গে তিনি এমন কিছু কথা লেখেন যা থেকে বিতর্ক দানা বাঁধে। সেই সময় বেশ কয়েকটি হিন্দুত্ববাদী দল তাঁর নানা মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছিল। এবং তাঁর বাড়ির বাইরে জমায়েত হয়ে পুজো করার চেষ্টাও করতে দেখা গিয়েছিল দলীয় সমর্থকদের।
সেই সময় বিষয়টা এতদূর গড়িয়েছিল, সরকারকে পাহারার ব্যবস্থা করতে হয়েছিল তাঁর বাড়ির বাইরে। কেএম নিশান্তের নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী দলের পরিকল্পনা ছিল ভগবানের বাড়ির বাইরে পুজোর আয়োজন করার। নিশান্ত এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে দাবি করেছিলেন, ভগবান লিখেছেন হিন্দু দেবতারা নাকি সমাজের শান্তি নষ্ট করে।
[আরও পড়ুন: ফের বন্দে ভারত এক্সপ্রেসে ‘পাথর হামলা’, ক্ষতিগ্রস্ত C-6 কামরা]
এপ্রসঙ্গে বলতে গিয়ে নিশান্ত দাবি করেছিলেন, ”ভগবান তাঁর বইয়ে এই দাবি করেছেন রামায়ণের উত্তরকাণ্ড থেকে উদ্ধৃতি তুলে ধরে। কিন্তু ওঁর জানা উচিত, হিন্দুরা উত্তরকাণ্ডকে বাল্মীকির লেখা বলেই বিশ্বাস করে না। রামায়ণের ২৪ হাজার শ্লোকের কোথাও উত্তরলকাণ্ডের উল্লেখ নেই।” সেই বিতর্কের পর এবার ফের ভগবানের মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক শুরু হল।
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর