সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় ধাক্কা খেল কেন্দ্র৷ দেশ জুড়ে তীব্র বিরোধিতার মুখে ফের সিদ্ধান্ত বদল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার৷ পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোটে একবারই পাঁচ হাজার টাকা পর্যন্ত ব্যাঙ্কে জমা দেওয়ার যে নিয়ম লাগু করেছিল রিজার্ভ ব্যাঙ্ক, বুধবার তা প্রত্যাহার করে নেওয়া হল৷এখন থেকে পুরনো নোটে যত খুশি টাকা জমা দেওয়া হবে ব্যাঙ্কে৷
এদিন রিজার্ভ ব্যাঙ্কের এই নির্দেশের খবর জানিয়েছে সংবাদসংস্থা এএনআই৷ রিজার্ভ ব্যাঙ্কের ওই নিয়মের ফলে দেশের সাধারণ মানুষ বিপাকে পড়েন৷ অনেকেই ভেবেছিলেন, ব্যাঙ্কের ভিড় একটু কমলে পুরনো নোট জমা দেবেন৷ কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক ঘোষণা করে, ৩০ ডিসেম্বর পর্যন্ত একবারই পুরনো নোটে ৫ হাজার টাকা বা তার বেশি জমা দেওয়া যাবে৷ তার চেয়ে বেশি জমা দিতে গেলে ওই অ্যাকাউন্ট আয়কর বিভাগের নজরের আওতায় চলে আসবে৷ যাঁরা টাকা জমা দিতে আসবেন, ব্যাঙ্ক চাইলে তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারে৷ বুধবার রিজার্ভ ব্যাঙ্ক ওই নিয়ম প্রত্যাহার করায় স্বস্তির নিঃশ্বাস ফেললেন দেশের আম নাগরিকরা৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার