সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে স্বস্তি৷ এটিএম থেকে টাকা তোলায় আর কোনও সীমা থাকছে না৷ সোমবার আরবিআইয়ের তরফে এমনটাই জানানো হয়েছে বলে সংবাদ সংস্থা রয়টার্সের খবর৷
নোট বাতিলের সিদ্ধান্তের জেরে এটিএম থেকে টাকা তোলার উপর কিছু উর্ধ্বসীমা জারি করেছিল রিজার্ভ ব্যাঙ্ক৷ পঞ্চাশ দিন পেরিয়ে সে সীমা কিছুটা লাঘব করা হয়েছিল৷ যদিও তা পুরোপুরি তুলে দেওয়া হয়নি৷ সকলেই যাতে টাকা পান তার জন্য খানিকটা সীমা বরাদ্দ করে রাখা ছিল৷ তবে কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছিল, পর্যাপ্ত টাকা আছে ব্যাঙ্কের কোষাগারে৷ সেইমতো তুলে দেওয়া হল সমস্ত উর্ধ্বসীমা৷ ১ ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার থেকেই লাগু হচ্ছে এই নিয়ম৷ এখনও পর্যন্ত এটিএম থেকে সর্বোচ্চ দশ হাজার থেকে প্রতি কার্ডে প্রতিদিন তোলা যায়৷ তবে এবার তা বেড়ে হল ২৪ হাজার টাকা৷ প্রতি সপ্তাহে অবশ্য টাকা তোলার উর্ধ্বসীমা ২৪ হাজারই থাকল৷
The limits on Savings Bank accounts will continue for the present and are under consideration for withdrawal in the near future: RBI
— ANI (@ANI_news) January 30, 2017
সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে যে সীমা ছিল তাই বজায় থাকছে৷ তবে খুব শিগগিরি তা তুলে দেওয়ার ভাবনা আছে৷ কারেন্ট অ্যাকাউন্টস, ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্টসের ক্ষেত্রে অবশ্য কোনওরকম নিয়ম থাকছে না৷ তবে ব্যাঙ্ক থেকে যতখুশি টাকা তোলা যাবে এমনটা নয়৷ প্রতিটি ব্যাঙ্কের টাকা তোলার ক্ষেত্রে যে নিয়ম আছে তা মানা হবে বলে জানানো হয়েছে৷
Limits placed on cash withdrawals from ATMs stand withdrawn from Feb 01. Banks may,at their discretion,have their own operating limits:RBI
— ANI (@ANI_news) January 30, 2017
সর্বশেষ খবর
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
-
ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই তৃণমূলের সাংসদ ভাঙন? জল্পনায় আরও চাপে কালীঘাট!
-
‘সিনেমাতেই মনোযোগ দিতে চাই’, ‘ফুলপিসি’তে বিনির চরিত্রে প্রশংসিত হতেই ভবিষ্যৎ ভাবনা শ্যামৌপ্তির
-
৫ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন