সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৮৫৭-র সিপাহী বিদ্রোহের সময় ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের বিরুদ্ধে লড়েছিলেন ব্রিটিশ জেনারেল স্যার হেনরি হ্যাভলক৷ এমন একজন ব্যক্তির নামে কেন পরিচিত হবে এ দেশের কোনও পর্যটনকেন্দ্র? রাজ্যসভায় এই দাবিই তুললেন বিজেপি সাংসদ এল এ গণেশন৷ হ্যাভলক আইল্যান্ডের নাম বদলে কোনও বিশিষ্ট ভারতীয় ব্যক্তিত্বের নামে ওই দ্বীপকে নামাঙ্কিত করারও দাবি তুলেছেন তিনি৷
রাজ্যসভায় এই বক্তব্য পেশ করে আন্দামানের হ্যাভলক দ্বীপের নাম পরিবর্তনের দাবি তুলেছেন ওই বিজেপি সাংসদ৷ তাঁর অভিযোগ, ভারতীয় আন্দোলনকারীদের বিরুদ্ধে যিনি লড়াই করেছেন, তাঁর নামে একটি দ্বীপের নামকরণ করা ‘লজ্জাজনক’ বিষয়৷ বিজেপি সাংসদ এল এ গণেশনের বক্তব্য, “লন্ডনের ট্রাফালগার স্কোয়্যারে স্যার হেনরি হ্যাভলকের একটি মূর্তি রয়েছে, যেখানে তাঁকে ভারতীয়দের দমন করতে দেখা যাচ্ছে৷”
গণেশনের বক্তব্য, “স্বাধীনতার ৬০ বছর পরও এমন একজনের নামে কোনও ভারতীয় ভূখন্ডের নাম রাখা দেশপ্রেমিকদের অপমান করার সামিল৷” রাজ্যসভায় ‘জিরো আওয়ার’-এ তিনি প্রশ্ন তোলেন, আন্দামানে বীর সাভারকরের মতো ব্যক্তিকে জেলে পাঠানো হয়েছিল৷ তা সত্ত্বেও ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক জেনারেলের নাম কেন ভারতীয় দ্বীপের নাম রাখা হবে, এই বিষয়ে সরব হয়েছেন বিজেপি গণেশন৷ রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পি জে ক্যুরিয়েন এই দাবিকে সমর্থন জানিয়ে বলেছেন, কেন্দ্রের উচিত এই বিষয়টি খতিয়ে দেখা৷
[উত্তরপ্রদেশে তিনটি মাংসের দোকানে আগুন ধরল দুষ্কৃতীরা]
সর্বশেষ খবর
-
বিধানসভার পর ভাঙছে তৃণমূলের সংসদীয় দলও! প্রতীক-তহবিল কি হাতছাড়া হবে মমতার? জানুন নিয়ম
-
মোল্লাতন্ত্রের বিরুদ্ধে শানিত স্বর! মারজানে সত্রপির মৃত্যুতে বিদ্রোহের রসদ পাবে ইরান
-
মেদহীন ঝরঝরে শরীর পেতে হন্যে? রান্নাঘরেই রয়েছে ‘মুশকিল আসান’, হদিশ দিলেন হর্ষবর্ধন রানে
-
মণিপুরে ফের হিংসা, কুকি গ্রামে দুষ্কৃতীর গুলিতে নিহত দম্পতী-সহ ৩, একাধিক বাড়িতে আগুন
-
ভিনেশ বিতর্কে কড়া অবস্থানে ফেডারেশন, খতিয়ে দেখা হচ্ছে শোকজের জবাব