সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানের আলওয়ারে গো-রক্ষকদের হামলায় একজনের মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তাল হয়ে উঠল রাজ্যসভা৷ এই ঘটনায় বিরোধীদের প্রবল আক্রমণের মুখে পড়ে বিজেপি৷এই বিষয়ে এদিন প্রশ্ন করা হলে কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি সাফ জানিয়ে দেন, এমন কোনও ঘটনা আদপে ঘটেইনি৷
Jis tarah ki ghatna pesh ki ja rahi hai, aisi koi ghatna zameen par nahi hui hai: Mukhtar Abbas Naqvi in RS on Rajasthan’s Alwar incident pic.twitter.com/ZqrUBwdwP1
Advertisement— ANI (@ANI_news) April 6, 2017
এদিন কংগ্রেস সাংসদ মুধুসূদন মিস্ত্রী অভিযোগ করেন, আলওয়ারে প্রকাশ্যে গাড়ি থামিয়ে একজনকে নৃশংসভাবে খুন করে গোরক্ষকরা৷ তারই জবাবে সংসদ বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী নকভি বলেন, এমন কোনও ঘটনা ঘটেইনি৷ যে রিপোর্ট নিয়ে এত আলোচনা হচ্ছে তা খারিজ করে দিয়েছে রাজস্থানের বসুন্ধরা রাজে সরকার৷ তিনি আরও বলেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল৷ এর অঙ্গে জড়িত রয়েছে কোটি কোটি মানুষের আবেগ৷ তাই এমন কোনও বার্তা যাওয়া উচিত নয় যে এই ঘটনাকে আমরা সমর্থন করি৷
I am extremely sorry that the minister is so ill-informed. Even the New York Times knows and the minister doesn’t know: Ghulam Nabi Azad pic.twitter.com/dYazdhNkrH
— ANI (@ANI_news) April 6, 2017
এই বক্তব্যের পর নকভির বিরুদ্ধে তোপ দাগেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ৷ তিনি বলেন যে নাকভি কোনও খোজই রাখেন না৷ বিদেশের সংবাদপত্রে আলওয়ারের ঘটনা প্রকাশিত হয়েছে তা কি করে অস্বীকার করছেন নকভি৷ এই ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন রাহুল গান্ধীও৷
Anybody who doesn’t listen to & agree with Narendra Modi and RSS has no place in India, that’s their vision: Rahul Gandhi on Alwar incident pic.twitter.com/QpjYBeaM7p
— ANI (@ANI_news) April 6, 2017
উল্লেখ্য, শনিবার রাজস্থানের আলওয়ার রাজপথে একটি গরু বোঝাই গাড়ি নিয়ে যাচ্ছিলেন পেহেলু-সহ ৬ জন৷ তখনই মাঝপথে গাড়ি থামিয়ে ১০-১৫ জনের একটি দল তাঁদের উপর চড়াও হয়৷ গরু পাচারকারী সন্দেহে বেধড়ক মারধর করা হয় তাঁদের৷ তারপর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সোমবার মৃত্যু হয় পেহেলু খানের৷
[পাবলিক টয়লেটে সমানাধিকার পাবেন তৃতীয় লিঙ্গের মানুষ, জানাল কেন্দ্র]
সর্বশেষ খবর
-
‘সুস্থ’ থাকবে ইঞ্জিন! বাজারে বিশেষ ‘লুব্রিকেন্ট’ আনল ইন্ডিয়ান অয়েল
-
সরস্বতী নদীর ধারে বেআইনি নির্মাণ, প্রতিবাদ করায় ডোমজুড়ে যুবককে বেধড়ক মার
-
আমেরিকার উপর নজরদারি ইজরায়েলের! গুপ্তচরদের নজর এড়াতে সতর্ক মার্কিন গোয়েন্দারা
-
সাত বছরের অপেক্ষার অবসান, বাংলাদেশকে গুঁড়িয়ে ফের সাফ মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন ভারত
-
তৃণমূল বিধায়কের কার্যালয়ে কন্ডোম, গুদাম থেকে মিলল প্রচুর ত্রাণ! চাঞ্চল্য খণ্ডঘোষে