সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ১৮ জুলাই দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিলেন রেশন ডিলাররা৷ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সাত দফা দাবিতে আন্দোলনে নামছে রেশন ডিলার্স অ্যাসোসিয়েশন৷
[“রাজ্যে থাকতে হলে কলেজ পড়ুয়াদের গাইতে হবে বন্দে মাতরম ও জনগণমন”]
আগামী ১৮ জুলাই ২৪ ঘণ্টা ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে অ্যাসোসিয়েশনের তরফ থেকে৷ জানা গিয়েছে, ওই দিন দিল্লির রামলীলা ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিলে শামিল হবেন দেশের বিভিন্ন রাজ্যের রেশন বিক্রেতারা৷ মিছিল শেষ হবে সংসদে৷ কেন্দ্রের কাছে নিজেদের দাবিগুলি তুলে ধরবেন তাঁরা৷ অ্যাকোসিয়েশনের তরফে জানানো হয়েছে, তাদের দাবিগুলি কেন্দ্র গম্ভীরভাবে না নিলে বৃহত্তর আন্দোলনে যেতে পারেন বিক্রেতারা৷
[হিন্দু তরুণীর সঙ্গে প্রেম, বেধড়ক মার খেয়ে মৃত্যু মুসলিম যুবকের]
এদিকে, আগামী ২ মে থেকে সমস্ত রেশন দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কেরলের রেশন বিক্রেতারা৷ সে রাজ্যের সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, যাঁদের রেশন কার্ড রয়েছে তাঁদের ১ কুইন্টাল চাল বা গম দিলে বিক্রেতারা ৫০ টাকা করে পাবেন৷ কিন্তু বাস্তবে তা এখনও কার্যকরী হয়নি৷ সেই দাবিকে সরব হয়েই দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা৷
সর্বশেষ খবর
-
মহারাষ্ট্রে ফের বিরোধী শিবিরে ভাঙন! পওয়ারের ‘অস্থিরচিত্ত’ বিধায়কদের ‘সন্দেহ’ কংগ্রেসের
-
১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, একসঙ্গে রদবদল ৩৩ ইন্সপেক্টরের
-
খেয়াল রাখতে হবে অভিযোগকারিণীর মানসিক দিকটিও, লালবাজারে বিশেষ প্রশিক্ষণ ১৮৩ মহিলা পুলিশকে
-
ইথানলের মিশ্রণে গাড়ির ক্ষতি না হওয়ার দাবি, গড়করিকে পালটা ‘চ্যালেঞ্জ’ সমাজকর্মীদের
-
সেবাশ্রয়ের ‘ভুলে’ বাদ পা! অভিষেক-সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের মহিলার