সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩৫০০ টাকার বদলে এবারে ন্যূনতম ৯০০০ টাকা পেনশন পাবেন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা৷ পে প্যানেলের এই সুপারিশকে গ্রিন সিগনাল দিয়েছে কেন্দ্রীয় পেনশন মন্ত্রক৷ শতকরা ১৫৭.১৭ শতাংশ পেনশন বৃদ্ধিতে অনুমোদন দেওয়া হয়েছে৷
নতুন এই ব্যবস্থায় বাড়ছে গ্র্যাচুইটির পরিমানও৷ ১০ লক্ষ টাকা থেকে এই পরিমান ২০ লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে৷ বাড়ানো হয়েছে সর্বোচ্চ পেনশনের মাত্রাও৷ এতদিন ১ লক্ষ ২৫ হাজার টাকা পর্যন্ত পেনশন পেতে পারতেন কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মীরা৷ এবারে থেকে তা ৫০ শতাংশ বেড়ে ২ লক্ষ ৫০ হাজার টাকা হয়েছে৷
সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের বেতন বাড়ানোর কথা বলা হয়েছে৷ তাতে পেনশনোভোগীদের প্রাপ্ত অর্থের পরিমান বাড়ানোর কথাও বলা হয়েছিল৷ তবে, কতটা পরিমান বাড়ানো হবে তা সুনিশ্চিত করা ছিল না৷ পে প্যানেলের সুপারিশের অনুমোদনে তা সামনে এল৷ দেশে বর্তমানে কেন্দ্রীয় সরকারি পেনশনভোগীর সংখ্যা ৫৮ লক্ষ৷ ২০১৬-র পয়লা জানুয়ারি থেকে এই পেনশন পরিকাঠামো কার্যকর হবে তাঁদের ক্ষেত্রে৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১