সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাঙ্কে টাকা অমিল৷ রোজই ব্যাঙ্ক এবং এটিএমের লাইনে গিয়ে দাঁড়াতেন প্রাক্তন সিআরপিএফ জওয়ান রাকেশ যাদব৷ দেশে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হওয়ার পর আর পাঁচটা মানুষের মতো তিনিও একই সমস্যায় পড়েছিলেন৷ কিন্তু টাকার খোঁজে প্রায় রোজই ব্যর্থ হচ্ছিলেন৷ ব্যাঙ্ক ও এটিএমের বাইরে ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকলেও মিলছিল না প্রয়োজনের টাকা৷ আর তাতেই যেন ধৈর্য হারিয়েছিলেন প্রাক্তন এই সিআরপিএফ আধিকারিক৷

ধৈর্যের বাঁধ ভাঙলে আত্মহননের পথ বেছে নেন তিনি৷ জানা গিয়েছে, রবিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে নিজেকে গুলি করেন তিনি৷ আগ্রার এই ঘটনাকে কেন্দ্র করে নেমে এসেছে শোকের ছায়া৷
প্রাক্তন জওয়ানের মেয়ে কীর্তি যাদব জানিয়েছেন, “গত কয়েকদিন ধরেই টাকার জন্য ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে থাকতেন বাবা৷ টাকা না মেলায় মানসিকভাবে ভেঙে পড়ছিলেন তিনি৷ আর এরপরই নিজেকে গুলি করেন তিনি৷
সর্বশেষ খবর
-
ব্রিটিশের গুলির সামনেও অকুতোভয়, মাতঙ্গিনী হাজরার বাড়িকে হেরিটেজ স্বীকৃতির আবেদন
-
শিক্ষামন্ত্রী, রেশনমন্ত্রীরা জেলে! দুর্নীতিগ্রস্থ সিস্টেমকে খোঁচা দিয়ে প্রকাশ্যে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র টিজার
-
বন্দে মাতরম থেকে শ্যামাপ্রসাদের ট্যাবলো, স্বাধীনতা দিবসে রেড রোডে বেনজির বর্ণাঢ্য অনুষ্ঠান
-
বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং, ১ কোটি তরুণকে এআই প্রশিক্ষণ! জেন জি-র পাশে মোদি
-
সলমনের ‘বিগ বস’-এ ফেরার ললিত মোদি! সুস্মিতার ‘প্রাক্তন’কে নিয়ে জল্পনা