সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সার্জিক্যাল স্ট্রাইকের কৃতিত্ব নিয়ে যখন পুরোদস্তুর সরগরম দেশের রাজনীতি, তখন এক পদ এক পেনশনের দাবিতে আত্মহত্যা করলেন এক অবসারপ্রাপ্ত সেনা৷ সুবেদার রাম কিষেণ গ্রেওয়াল নামে এই সেনাকর্মী যন্তর মন্তরে এই দাবিতেই প্রতিবাদ জানিয়েছিলেন৷ এক পদ এক পেনশন রূপায়ণে প্রশাসনিক ব্যর্থতায় এবার আত্মহননের পথ বেছে নিলেন তিনি৷
হরিয়ানায় প্রধানমন্ত্রীর সফরের ঠিক পরের দিনই ঘটল এই ঘটনা৷ দিওয়ালিতে এক পদ এক পেনশনের সঠিক বাস্তবায়নের প্রসঙ্গ এনেছিলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী৷ সেনাদের বকেয়া মিটিয়ে দেওয়ার অনুরোধ করে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছিলেন তিনি৷ এই একটি বিষয় নিয়ে সেনা অভ্যন্তরে ক্ষোভ দীর্ঘদিনের৷ গতবছরই এ ব্যাপারে ধরনায় বসেছিলেন সুবেদার রাম কিষেণ৷ তারপর বছর গড়ালেও কোনও সুরাহা হয়নি৷ এমনকী প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে দেখা করারও অনুমতি দেওয়া হয়নি তাঁকে৷ আর তারপরই আত্মহত্যা করলেন অবসরপ্রাপ্ত এই সেনাকর্মী৷
মৃতের ছেলে জানাচ্ছেন, তাঁর বাবা সকলকে ডেকে আত্মহত্যার কথা বলে গিয়েছেন৷ এমনকী সুইসাইড নোটও রেখে গিয়েছেন তিনি৷ এক পদ এক পেনশন রূপায়ণে প্রশাসনিক ব্যর্থতাই যে তাঁকে এই পথে ঠেলে দিয়েছে তা জানাতে কসুর করেননি তিনি৷ মৃতের পরিবারের সঙ্গে দেখা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দেখা করবেন বলেও জানা যাচ্ছে৷ একদিকে যখন সেনাদের কৃতিত্ব নিয়ে রাজনীতির ধুম, তখন এই দাবিতে সেনার আত্মহত্যার ঘটনা নিঃসন্দেহে মোদি সরকারকে প্রশ্নের মুখে ঠেলে দিল বলেই মত রাজনৈতিক মহলের৷
সর্বশেষ খবর
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে
-
‘তোমার ইমেজটাই নষ্ট করে দেব’, বচ্চনবধূ ঐশ্বর্যকে ‘হুঁশিয়ারি’ বলি পরিচালকের!
-
নজরে ‘চিকেনস নেক’, নিরাপত্তার বজ্রআঁটুনি খতিয়ে দেখতে স্বাধীনতা দিবসের পরেই শিলিগুড়িতে শাহ!
-
সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণের বিরোধিতার ‘শাস্তি’, প্রতিবাদীরা পাবে না ‘আইনজীবী’ স্বীকৃতি!
-
ভবিষ্যতের ভুল আগেই এড়ানো সম্ভব, শৈশবেই দেওয়া হোক আর্থিক শিক্ষার পাঠ