সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে দামি স্যুট৷ পায়ে বুট৷ তা নিয়ে জলে নামবেন কী করে! অতএব স্থানীয়র কাঁধের জোরই ভরসা৷ এভাবেই গোড়ালি জল পেরলেন কর্নাটকের এক আধিকারিক৷ সে ভিডিও এখন ভাইরাল নেটদুনিয়া৷
[ Jio প্রাইম মেম্বারশিপ না নিলে ৩১ মার্চের পর কী হবে? ]
এর আগে এরকম কাণ্ড করতে দেখা গিয়েছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে৷ বন্যা পরিদর্শনে গিয়ে বেকায়দায় পড়েছিলেন৷ শেষমেশ চ্যাংদোলা করে তাঁকে বন্যা পরিদর্শন করানো হয়৷ সে ছবি প্রকাশ্যে আসতেই বেদম শোরগোল পড়ে৷ কিন্তু সেখানেই শেষ নয়৷ আরও একবার স্রেফ মোজা পরেই এক আশ্রমে ঢুকেছিলেন তিনি৷ ফলে তাঁর জুতো হাতে নিয়ে ঘুরতে দেখা গিয়েছিল এক নিরাপত্তারক্ষীকে৷ এবার সে দৃশ্যই দেখা গেল এক আধিকারিকের ক্ষেত্রে৷
[ আজমের শরিফের দরগায় চাদড় চড়াতে উদ্যোগী খোদ মোদি ]
জানা যাচ্ছে, এই আধিকারিকের নাম কুর্মা রোয়া৷ বয়সে তরুণ৷ কর্নাটকের রায়চূড়ে এক সামান্য ড্রেন পেরতে গিয়ে হিমশিম খেলেন তিনি৷ স্থানীয়রা কাঁধে করে তাঁকে পার করালেন৷ তা নিয়ে অবশ্য বিন্দুমাত্র আক্ষেপ নেই তাঁর৷ কোনও অনুতাপেরও চিহ্ন দেখা গেল না মুখে৷ কাঁধ থেকে নেমে দিব্যি কথোপকথনে, নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন আধিকারিক৷
#WATCH Kurma Roa, CEO Zila Panchayat crosses a drain with help from locals, in Raichur, Karnataka. pic.twitter.com/kceNnP5W23
— ANI (@ANI_news) March 24, 2017
ভাইরাল এ ভিডিও নিয়েই উঠেছে প্রশ্ন৷ অনেকেই বলছেন, যে জেলা পঞ্চায়েতের সিইও নিজে সামান্য একটা ড্রেনও পেরতে পারেন না, তিনি পঞ্চায়েতের উন্নয়নের কথা ভাববেন কীভাবে৷ যদিও এ কথা কতটা যুক্তিযুক্ত সে প্রশ্নও ওঠে৷ তবে ভিডিও নিয়ে নেটদুনিয়ার বিতর্ক কিন্তু কমছে না৷
সর্বশেষ খবর
-
‘ব্রাজিলকে বাদ দিয়ে এএফসির জন্য ইস্টবেঙ্গলকে টাকা দিক ফেডারেশন’, বিস্ফোরক বাইচুং
-
বোমা মেরে ওড়ানো হবে দিল্লি হাই কোর্ট! স্বাধীনতা দিবসের প্রাক্কালে হুমকি ই-মেলে চাঞ্চল্য
-
সাভারকরকে ‘ব্রিটিশদের সাহায্যকারী’ বলেও ছাড়! রাহুলের বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিম কোর্টের
-
কী হয়েছিল শ্মশানে? নির্মলের গ্রেপ্তারির পরই খড়দহ থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার
-
কোচের চেয়েও ‘বড়’ পদে লক্ষ্মণ! নতুন ভূমিকায় কী কী দায়িত্বে প্রাক্তন ক্রিকেটার?